রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কোর্টেই অসুস্থ জোকোভিচ, ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীর সিনসিনাটি অভিযান শেষ

Published on: August 16, 2026
Novak Djokovic
---Advertisement---

[ছবি: এক্স]

সিনসিনাটি ওপেনে প্রত্যাবর্তনটা একেবারেই সুখের হলো না (Novak Djokovic) নোভাক জোকোভিচের। প্রবল গরম ও আর্দ্রতার মধ্যে শারীরিক সমস্যায় কার্যত কাবু হয়ে পড়লেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ম্যাচ চলাকালীন তাঁকে বমি করতে দেখা যায়, এমনকী কোর্টে হাত-পায়ের উপর ভর করে বসেও পড়েন তিনি। শেষ পর্যন্ত আর্জেন্টিনার থিয়াগো তিরান্তের কাছে ২-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে হেরে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন সার্বিয়ান তারকা।

Novak Djokovic: প্রথম সেটে দাপট, তারপরই বিপত্তি

উইম্বলডনের সেমিফাইনালে জানিক সিনারের কাছে হারের পর জুলাইয়ের পর এই প্রথম কোর্টে নামেন ৩৯ বছরের জোকোভিচ। শুরুতে অবশ্য তাঁকে দেখে বোঝার উপায় ছিল না যে ম্যাচের শেষটা এমন হতে চলেছে। প্রথম সেটে ৬-২ ব্যবধানে সহজেই এগিয়ে যান তিনি।

কিন্তু দ্বিতীয় সেটে পরিস্থিতি পুরো বদলে যায়। তৃতীয় গেমেই ১৮ মিনিট ধরে চলা দীর্ঘ লড়াইয়ে চারটি ব্রেক পয়েন্ট বাঁচান জোকোভিচ। নয়টি ডিউসের সেই গেমের পরই শারীরিক অস্বস্তি ক্রমশ স্পষ্ট হতে শুরু করে। কিছুক্ষণ পর কোর্টেই বমি করেন তিনি।

Novak Djokovic: চিকিৎসা নিতে হলো কিংবদন্তিকে

Novak Djokovic 1

জোকোভিচকে চিকিৎসা দিতে কোর্টে আসেন ফিজিওথেরাপিস্ট ও চিকিৎসক। দ্বিতীয় সেট শেষ হওয়ার পর দুই খেলোয়াড়কেই কিছু সময়ের জন্য লকার রুমে যেতে হয়। ম্যাচে ফেরার পরও জোকোভিচ লড়াই চালিয়ে গেলেও তাঁর স্বাভাবিক ছন্দ আর দেখা যায়নি।

তৃতীয় সেটে ৪-৪ অবস্থায় সুযোগ পেয়ে চতুর্থ ব্রেক পয়েন্টে জোকোভিচের সার্ভিস ভেঙে দেন তিরান্তে। এরপর নিজের সার্ভ ধরে ২ ঘণ্টা ৪৫ মিনিটের ম্যাচ শেষ করেন আর্জেন্টাইন টেনিস প্লেয়ার।

কেরিয়ারের সেরা জয় তিরান্তের

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৫০ নম্বরে থাকা তিরান্তে বলেন, কিংবদন্তি জোকোভিচের বিরুদ্ধে খেলার চাপ সামলে নিজের উপর বিশ্বাস রাখাই তাঁর জয়ের চাবিকাঠি। এটি তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় জয়।

এই হারে সিনসিনাটিতে জোকোভিচের দীর্ঘ রেকর্ডও ভাঙল। ২০০৫ সালে অভিষেকের পর এই প্রতিযোগিতায় প্রতিবার অন্তত শেষ ৩২-এ পৌঁছেছিলেন তিনি। এবার সেই ধারায় ছেদ পড়ল।

তিরান্তের সামনে ল্যান্ডালুসে

সিনসিনাটিতে তৃতীয় বাছাই ছিলেন (Novak Djokovic) জোকোভিচ, যদিও বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তিনি পাঁচ নম্বরে। জ্যানিক সিনার হাঁটুর চোটের কারণে এবং কার্লোস আলকারাজ কবজির সমস্যায় প্রতিযোগিতায় না থাকায় তাঁকে তৃতীয় বাছাই করা হয়েছিল। জোকোভিচকে হারিয়ে তিরান্তে এখন তৃতীয় রাউন্ডে স্পেনের মার্টিন ল্যান্ডালুসের মুখোমুখি হবেন।

নির্জন মাঠে হাবাসের ‘মিশন ডুরান্ড’, কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মিকে রুখতে কী ছক কষছে ইস্টবেঙ্গল?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

4 thoughts on “কোর্টেই অসুস্থ জোকোভিচ, ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ীর সিনসিনাটি অভিযান শেষ”

  1. [3104]Antamtoto | Login Resmi Link Alternatif Slot Gacor Terpercaya,Antamtoto menyediakan link alternatif terbaru untuk akses mudah. Nikmati berbagai slot gacor hari ini dan cara deposit via Dana yang cepat. Daftar sekarang juga! visit: antamtoto

    Reply
  2. [9668]livecasinohouse | Link Vào Chính Thức và Cách Chơi Baccarat Online,livecasinohouse cung cấp link truy cập an toàn, hỗ trợ tải app nhanh chóng và hướng dẫn nạp tiền qua Momo tiện lợi. Khám phá ngay để trải nghiệm sòng bài đẳng cấp. visit: livecasinohouse

    Reply

Leave a Comment