রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নির্জন মাঠে হাবাসের ‘মিশন ডুরান্ড’, কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মিকে রুখতে কী ছক কষছে ইস্টবেঙ্গল?

Published on: August 16, 2026
East Bengal FC
---Advertisement---

কলকাতার প্রান্তিক এক মাঠ। চারপাশে প্রায় নির্জন পরিবেশ, নেই যুবভারতীর মতো গ্যালারির কোলাহল। (East Bengal FC) সেখানেই নিঃশব্দে নিজের ফুটবল দর্শনের নীলনকশা সাজাচ্ছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত লাল-হলুদ শিবির।

East Bengal FC: আল আরবি জয়, এবার ডুরান্ডে নজর

East Bengal FC 7

AFC চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচে কুয়েতের আল আরবিকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর শনিবার বিকেলে অনুশীলনে নামে ইস্টবেঙ্গল। হাবাস ইতিমধ্যেই স্পষ্ট করেছেন, এই মুহূর্তে ডুরান্ড কাপে ভালো ফলই তাঁর পাখির চোখ। গ্রুপ পর্বে ডার্বিতে হারার পর পরপর দুই ম্যাচে প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লাল-হলুদ।

East Bengal FC: ভারতীয় ব্রিগেডই শক্তি

East Bengal FC 5

নতুন মরসুমের এই পর্বে ইস্টবেঙ্গলের অন্যতম বড় শক্তি ভারতীয় ফুটবলাররা। রশিদ, দানি রামিরেজ এবং ইকোনোমিডিসের উপর ভরসা থাকলেও বিশেষ নজর রশিদ ও রামিরেজের দিকে। পাশাপাশি জেসিন টিকে, পিভি বিষ্ণু, জিকসন সিং, সন্দীপ মান্ডি, হার্দিক ভাট ও রোহিত দানুরাও ধারাবাহিকভাবে ভালো খেলছেন।

শনিবারের অনুশীলনে হাবাস মূলত আক্রমণের বৈচিত্র্য এবং ফুটবলারদের পারস্পরিক বোঝাপড়ায় জোর দেন। আল আরবির বিরুদ্ধে শুরু করা একাদশে বড়সড় পরিবর্তনের সম্ভাবনাও কম।

ইন্ডিয়ান আর্মির শক্তি কোথায়?

গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতে শীর্ষে শেষ করেছে ইন্ডিয়ান আর্মি। প্রথম ম্যাচে সমলেশ্বরী স্পোর্টিংকে ১-০ গোলে হারায় তারা। গোল করেন ক্রিস্টোফার কামেই। দ্বিতীয় ম্যাচে এফসি বেনারসকে ৪-০ গোলে উড়িয়ে দেয় সেনা দল। গোলদাতারা সমীর মুর্মু, বরিস সিংহ, শুভম রানা এবং ক্রিস্টোফার। তৃতীয় ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় পায় তারা। গোল করেন ক্রিস্টোফার ও শাফিল পিপি।

হাবাসের নোটবুকে ক্রিস্টোফার

ইন্ডিয়ান আর্মির অন্যতম নজরকাড়া ফুটবলার ক্রিস্টোফার। ডান দিকে খেলেন মণিপুরের এই ফুটবলার। গতি, বল নিয়ন্ত্রণ এবং আক্রমণে ওঠার দক্ষতা তাঁর বড় অস্ত্র। চানমারি FC থেকে ভারতীয় সেনায় যোগ দেওয়া ক্রিস্টোফারকে ঘিরে আলাদা পরিকল্পনা থাকতেই পারে হাবাসের।

প্রতিপক্ষের শক্তি-দুর্বলতার হিসেব অবশ্য ইতিমধ্যেই হাবাসের নোটবুকে। (East Bengal FC) প্রায় দেড় ঘণ্টার অনুশীলনের শেষে তাঁর বার্তা, “একটা করে ম্যাচ ধরেই এগোনো লক্ষ্য। ভারতীয় সেনা সম্পর্কে যাবতীয় হোমওয়ার্ক করেছি। কী রকম দল খেলবে, তা মাঠেই দেখতে পাবে।”

রবিবার তাই প্রশ্ন একটাই—হাবাসের হোমওয়ার্ক কি ভারতীয় সেনার অপ্রতিরোধ্য ছন্দ থামিয়ে (East Bengal FC) ইস্টবেঙ্গলকে ডুরান্ডের শেষ চারে পৌঁছে দেবে?

গান্ধী জয়ন্তীতেই কী বিশ্বকাপের ঢাকে কাঠি? ৫০ দিনের ২০২৭ বিশ্বকাপের সম্ভাব্য সূচি ফাঁস


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

3 thoughts on “নির্জন মাঠে হাবাসের ‘মিশন ডুরান্ড’, কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মিকে রুখতে কী ছক কষছে ইস্টবেঙ্গল?”

  1. [7581]betsuper Official Login | Trusted Online Casino Malaysia,betsuper provides a seamless app download and fast payout slot games for players. Access a wide range of tables and start winning today. Join now! visit: betsuper

    Reply
  2. [9320]Magius | Link Vào Chính Thức – Casino Trực Tuyến Uy Tín Số 1,Magius cung cấp link vào chính thức cùng hướng dẫn tải app APK nhanh chóng. Trải nghiệm baccarat online hấp dẫn và nạp tiền tiện lợi qua ví Momo. Tham gia ngay! visit: magius

    Reply

Leave a Comment