ক্রিকেটের মঞ্চে কি নতুন বার্তা নিয়ে আসতে চলেছে (2027 ODI World Cup) ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ? সব ঠিকঠাক থাকলে মহাত্মা গান্ধীর জন্মদিন, অর্থাৎ ২ অক্টোবর থেকেই শুরু হতে পারে ক্রিকেটের সবচেয়ে বড় একদিনের টুর্নামেন্ট। ICC এখনও আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি, তবে সম্ভাব্য সূচি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।
কেন ২ অক্টোবর?
🚨 Cricbuzz understands that 2027 ODI World Cup is likely to begin on October 2 to commemorate the life of Mahatma Gandhi
— Cricbuzz (@cricbuzz) August 15, 2026
Final expected to remain on November 21 🗓️ pic.twitter.com/wSk3RKokJV
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে (2027 ODI World Cup) ২০২৭ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার সঙ্গে গান্ধীর ঐতিহাসিক সম্পর্কের কথা মাথায় রেখে শান্তি, অহিংসা, সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিতেই ২ অক্টোবরকে বেছে নেওয়ার ভাবনা বলে জানা যাচ্ছে। আগে ৮ অক্টোবর থেকে মূল প্রতিযোগিতা শুরুর পরিকল্পনা ছিল। নতুন পরিকল্পনায় সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই প্রস্তুতি ম্যাচ শেষ করে ২ অক্টোবর মূল পর্ব শুরু হতে পারে।
2027 ODI World Cup: ৫০ দিন, তিন দেশে ক্রিকেট মহাযজ্ঞ
সম্ভাব্য সূচি অনুযায়ী, ২১ নভেম্বর ফাইনাল হতে পারে। অর্থাৎ প্রায় ৫০ দিন ধরে চলবে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারার্স, নিউল্যান্ডস, কিংসমিড ও সুপারস্পোর্ট পার্ক-সহ মোট আটটি মাঠে ম্যাচ হওয়ার কথা। জিম্বাবোয়ের হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলসের ভেন্যুগুলিও থাকছে। নামিবিয়ার উইন্ডহকের জাতীয় ক্রিকেট মাঠেও হবে বিশ্বকাপের ম্যাচ।
বদলাচ্ছে বিশ্বকাপের ফরম্যাটও?
এবারের প্রতিযোগিতায় ফরম্যাটেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। (2027 ODI World Cup) শুরুতে তিন দলের ‘সুপার সিরিজ’, এরপর ১২ দলকে দুটি গ্রুপে ভাগ করে মূল পর্ব। সেখান থেকে সেরা দলগুলি উঠবে ‘সুপার সেভেন’ পর্বে। তারপর সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে বিশ্বচ্যাম্পিয়ন।
2027 ODI World Cup: ইতিমধ্যেই ১০ দল নিশ্চিত
আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাকি চারটি স্থান নির্ধারিত হবে আগামী বছরের বাছাইপর্বে। নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড-সহ ১০টি দল সেখানে লড়বে।
সবকিছু চূড়ান্ত হলে, গান্ধী জয়ন্তীর দিনেই ক্রিকেটবিশ্বের নজর থাকবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার দিকে—শুরু হবে ২০২৭ বিশ্বকাপের নতুন অধ্যায়।
স্বাধীনতা দিবসে ‘চাক দে ইন্ডিয়া’, হকি বিশ্বকাপে জয় দিয়ে শুরু হরমনপ্রীতদের












1 thought on “গান্ধী জয়ন্তীতেই কী বিশ্বকাপের ঢাকে কাঠি? ৫০ দিনের ২০২৭ বিশ্বকাপের সম্ভাব্য সূচি ফাঁস”