রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্বাধীনতা দিবসে ‘চাক দে ইন্ডিয়া’, হকি বিশ্বকাপে জয় দিয়ে শুরু হরমনপ্রীতদের

Published on: August 15, 2026
FIH Hockey World Cup 2026
---Advertisement---

[ছবি:এক্স]

স্বাধীনতার ৮০ তম বছরে দেশের পতাকা যখন গর্বে উড়ছে, ঠিক তখনই ভারতীয় হকি দলও লিখল নতুন আশার গল্প। (FIH Hockey World Cup 2026) ৫১ বছরের খরা কাটানোর লক্ষ্যে স্বাধীনতা দিবসেই এই প্রথম বহুচর্চিত গেরুয়া জার্সি পড়ে বিশ্বকাপ অভিযান শুরু, আর শুরুতেই জয়—চাক দে ইন্ডিয়া! শনিবার আমস্টেলভিনের ওয়াগেনার স্টেডিয়ামে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে FIH পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৬-এ দুরন্ত সূচনা করল ভারত।

FIH Hockey World Cup 2026: প্রথম কোয়ার্টারেই দুই গোল

FIH Hockey World Cup 2026 1

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক মেজাজে ভারত। আট মিনিটে দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে দুরন্ত ড্র্যাগ-ফ্লিকে গোল করে বিশ্বকাপ অভিষেক স্মরণীয় করলেন সঞ্জয় রানা। অধিনায়ক হরমনপ্রীত সিং তখন মাঠের বাইরে থাকায় তিনিই নিয়েছিলেন দায়িত্ব। মাত্র তিন মিনিট পরেই ফিরে এসে নিজের চেনা অস্ত্রে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ২-০ করেন হরমনপ্রীত।

বিশ্বকাপে গেরুয়া জার্সি কেন? বিতর্কের মাঝেই ব্যাখ্যা হকি ইন্ডিয়ার

তৃতীয় কোয়ার্টারে ‘ক্যাপ্টেন’ ম্যাজিক

দ্বিতীয় কোয়ার্টারে ওয়েলস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। জ্যাক প্রিচার্ড গোলরক্ষক মোহিত এইচএস-কে কাটিয়েও কোণাকুণি শটে গোল করতে পারেননি। ভারতের হয়ে অভিষেক সাইড-নেটে বল মারেন, রাজিন্দর সিংয়ের শটও অল্পের জন্য বাইরে যায়। তৃতীয় কোয়ার্টারেও নিয়ন্ত্রণ ধরে রাখে ভারত। শেষদিকে আরও একটি পেনাল্টি কর্নার পেয়ে হরমনপ্রীত আবারও নিখুঁত ড্র্যাগ-ফ্লিকে গোল করেন। ৪৩ মিনিটে তাঁর দ্বিতীয় গোল, ভারতের লিড ৩-০।

৫০ বছরের অপেক্ষা শেষ হবে? হকি বিশ্বকাপে কবে মুখোমুখি ভারত-পাকিস্তান?

শেষে ওয়েলসের সান্ত্বনা

শেষ কোয়ার্টারে ভারত চতুর্থ গোলের চেষ্টা চালালেও ওয়েলস গোলরক্ষক টবি রেনল্ডস-কটেরিল একাধিকবার দলকে বাঁচান। অন্যদিকে মোহিতও দুরন্ত সেভ করেন। ৫৫ মিনিটে ভিডিয়ো রিভিউয়ের পর ভিড়ের মধ্যে বল লাইন পেরিয়ে যাওয়ায় স্যাম ওয়েলসের গোল মঞ্জুর হয়। শেষ পর্যন্ত ৩-১ জয় নিশ্চিত করে ভারত। (FIH Hockey World Cup 2026)

লক্ষ্য ৫১ বছরের অপেক্ষার অবসান

এই জয়ে পুল ডি-র শীর্ষে ভারত। (FIH Hockey World Cup 2026) ১৭ আগস্ট পরের ম্যাচে বিশ্ব র্যা ঙ্কিংয়ে তিন নম্বরে থাকা ইংল্যান্ডের মুখোমুখি হবেন হরমনপ্রীতরা। একই গ্রুপে রয়েছে পাকিস্তানও। ১৯৭৫ সালে পাকিস্তানকে ২-১ হারিয়ে একমাত্র বিশ্বকাপ জেতার পর আর সোনা আসেনি। ২০২৩-এ ভুবনেশ্বরে নবম হয়েছিল ভারত। তবে পরপর দুই অলিম্পিক ব্রোঞ্জ, এশিয়া কাপ ও দুই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্য আত্মবিশ্বাস বাড়াচ্ছে। হরমনপ্রীতের কথায়, সিনিয়রদের জন্য এই বিশ্বকাপ বড় সুযোগ—দেশের ৫১ বছরের অপেক্ষা শেষ করতে দল নিজেদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত।

গল-এ তিরঙ্গা উত্তোলন গম্ভীর-গিলের, টেস্টের আগে স্বাধীনতা দিবস পালন টিম ইন্ডিয়ার


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

3 thoughts on “স্বাধীনতা দিবসে ‘চাক দে ইন্ডিয়া’, হকি বিশ্বকাপে জয় দিয়ে শুরু হরমনপ্রীতদের”

  1. I wish to express thanks to you just for bailing me out of this type of incident. Right after surfing throughout the the web and getting principles that were not powerful, I figured my life was gone. Existing without the solutions to the problems you have fixed through the short article is a serious case, and those that would have in a wrong way affected my career if I had not encountered the blog. That ability and kindness in dealing with everything was very useful. I am not sure what I would have done if I had not come across such a step like this. I’m able to at this point look forward to my future. Thanks a lot so much for the high quality and sensible help. I won’t think twice to endorse your web page to anyone who needs and wants tips about this subject.

    Reply
  2. [1789]maggie88 Official Login | Trusted Online Slots Malaysia Fast Payout,maggie88 offers a premium experience for online slots Malaysia. Get the official app download for secure access and enjoy a fast payout casino. Join today! visit: maggie88

    Reply

Leave a Comment