রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গল-এ তিরঙ্গা উত্তোলন গম্ভীর-গিলের, টেস্টের আগে স্বাধীনতা দিবস পালন টিম ইন্ডিয়ার

Published on: August 15, 2026
Flag Hoisting by Team India
---Advertisement---

ভারতের মাটির বাইরে থেকেও স্বাধীনতা দিবসের আবেগে একটুও খামতি নেই। আজ শনিবার, ১৫ অগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীলঙ্কার গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। খেলোয়াড়দের পাশাপাশি দলের সাপোর্ট স্টাফরাও এই অনুষ্ঠানে অংশ নেন। এভাবেই দূরে থেকেও দেশের মাটির সঙ্গে নিজেদের জুড়ে রাখল টিম ইন্ডিয়া। (Flag Hoisting by Team India)

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে বর্তমানে গলেতে রয়েছে ভারতীয় দল। আর সেখানেই ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামেই তিরঙ্গা উত্তোলনের আয়োজন করা হয়। বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করার সময় এই বিশেষ মুহূর্ত ভারতীয় ক্রিকেটারদের কাছে আরও আবেগের হয়ে ওঠে। ৮০ তম স্বাধীনতা দিবসের আনন্দে সামিল হন গোটা দলের সদস্যরা। পতাকা উত্তোলন করতে দেখা যায় অধিনায়ক শুভমন গিল এবং হেড কোচ গৌতম গম্ভীরকে।

উল্লেখ্য, আজ থেকেই গলে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে সিরিজটি দুই দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। দুই দলই চাইবে জয় ছিনিয়ে নিতে। (Flag Hoisting by Team India)

ভুল UPI ID-তে টাকা পাঠালে কী করবেন? জানুন ফেরত পাওয়ার উপায়

শুভমন গিলের নেতৃত্বে এই সিরিজে নামছে ভারত। আর তার আগেই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে নতুন উদ্যমে মাঠে নামার প্রস্তুতি নিলেন ক্রিকেটাররা। দেশের মাটির বাইরে থেকেও দেশের প্রতি ভালোবাসা এবং গর্বকে সঙ্গে নিয়েই এবার মাঠে নিজেদের সেরাটা দিতে চাইবে টিম ইন্ডিয়া। লক্ষ্য একটাই, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় দিয়ে সিরিজের শুরুটা করা এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান আরও শক্ত করা।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “গল-এ তিরঙ্গা উত্তোলন গম্ভীর-গিলের, টেস্টের আগে স্বাধীনতা দিবস পালন টিম ইন্ডিয়ার”

Leave a Comment