অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। এবার সেই IPS অফিসার নূপুর প্রসাদকে (IPS Nupur Prasad) এই বছর ‘মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস’ (MSM) সম্মানে ভূষিত করা হলো। ২০০৭ ব্যাচের AGMUT ক্যাডারের এই অফিসার বর্তমানে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW)-এর জয়েন্ট কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।
নূপুর প্রসাদ দীর্ঘদিন দিল্লি পুলিশ ও CBI-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দিল্লি পুলিশের শাহদারা জেলার প্রথম DCP হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। পরে উত্তর দিল্লির DCP থাকাকালীন স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে নিরাপত্তার দায়িত্ব সামলেছেন।
সুশান্ত-কাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার হন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সেই ঘটনা তদন্তের দায়িত্ব পরে CBI-এর হাতে যায়। CBI-তে থাকাকালীন নূপুর প্রসাদ (IPS Nupur Prasad) তদন্তের গুরুত্বপূর্ণ অংশ তদারকি করেন। সাক্ষীদের বয়ান, ফরেন্সিক রিপোর্ট এবং চিকিৎসা সংক্রান্ত নথি খতিয়ে দেখা হয়েছিল তাঁর নেতৃত্বেই। পরে ২০২৫ সালে CBI তদন্তের পর ক্লোজার রিপোর্ট জমা দেয়। সেখানে খুন, আত্মহত্যায় প্ররোচনা বা অপরাধমূলক ষড়যন্ত্রের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলেও জানানো হয়।
গল-এ তিরঙ্গা উত্তোলন গম্ভীর-গিলের, টেস্টের আগে স্বাধীনতা দিবস পালন টিম ইন্ডিয়ার
একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তে নূপুর
CBI-তে থাকাকালীন বিজয় মাল্য এবং আগুস্তাওয়েস্টল্যান্ড হেলিকপ্টার চুক্তির মতো আলোচিত তদন্তের সঙ্গেও নুপুর প্রসাদের নাম উঠে এসেছে। পাশাপাশি মহিলাদের আত্মরক্ষা, যুব উন্নয়ন, সাইবার নিরাপত্তা এবং মাদকমুক্তির মতো সামাজিক উদ্যোগেও কাজ করেছেন তিনি।
সম্প্রতি CBI-র দায়িত্ব শেষ করে ফের দিল্লি পুলিশে ফিরেছেন নূপুর প্রসাদ (IPS Nupur Prasad)। বর্তমানে EOW-তে আর্থিক ও অর্থনৈতিক অপরাধের তদন্তের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। তাঁর এই দীর্ঘ বহুমুখী পুলিশি কর্মজীবনের স্বীকৃতি হিসেবেই এবার এই পদক পেলেন তিনি।










