রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘সুইসাইড নোট ও মোবাইল পরীক্ষা হবে’, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর

---Advertisement---

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনাস্থল থেকেই পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও। এবার সেই নোট ও মোবাইল ফোন পরীক্ষা করে দেখা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি ভিডিয়ো কলের মাধ্যমে আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী (Asish Banerjee)।

Asish Banerjee: আশিসের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আশিসবাবুর পরিবারের সঙ্গে কথা বলেছে। বীরভূমের সাংসদ অসিত মালের ফোন থেকে ওঁনার স্ত্রী ও ওঁনার দাদার সঙ্গে ভিডিয়ো কলের মাধ্যমে কথা বলেছি। আশিস বন্দ্যোপাধ্যায় ভদ্রলোক ছিলেন। কিছুদিন আগে বিধানসভায় কয়েক জন নেতার নাম নিয়েছিলাম, যার মধ্যে বিরোধী শিবিরের নেতাদের নামও ছিল। বলেছিলাম, উনি সজ্জন ব্যক্তি। ওঁনার পরিবার আমাকে বললেন, বিজেপি-র ধ্রুব সাহা জেতার পর প্রথমেই পাঁচবারের বিধায়ককে প্রণাম করে আসেন। ওঁনার গোটা পরিবার বলছেন, বিজেপি-র স্থানীয় লোকজন, পুলিশের সঙ্গে ভালো সম্পর্ক আমাদের। কেউ কোনও নোটিস দেয়নি। কোনও ফোন আসেনি, জিজ্ঞাসাবাদও করেনি প্রশাসন।”

তিনি আরও বলেন, “খুব দুঃখজনক ঘটনা। শিক্ষিত মানুষ ছিলেন। আমার সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি আমাকে অভিনন্দনও জানিয়েছিলেন। বলেছিলেন আমি আপনার কাছে আসব। আমি ওনাদের বলেছি, বীরভূমের এসপিকে জানিয়েছি। আপনারা তদন্তে সাহায্য করুন।”

মমতার সঙ্গ ছাড়ায় ব্ল্যাকমেল?

আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে তৃণমূলকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, “তৃণমূল বেইমানের দল। হয়ত বলেছে আমরা আপনার নাম নেবো। পুলিশ সব তদন্ত করে দেখবে। নির্বাচনের পর মমতা বন্দ্যেোপাধ্যায় একটা কমিটি করেছিল। সেই কমিটি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। ওঁনার ফোন ও সুইসাইড নোট খতিয়ে দেখবে পুলিশ। আমি সুযোগ পেলেই ওঁর পরিবারের সঙ্গে দেখা করব।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment