রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মিশে যাচ্ছে ৯ পুরসভা, ‘গ্রেটার ব্যারাকপুর’ তৈরির লক্ষ্যে রাজ্য সরকার

Published on: August 16, 2026
Greater Barrackpore Municipal Corporation
---Advertisement---

ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুর প্রশাসনে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা। খড়দহ থেকে কাঁচরাপাড়া—৯টি পুরসভাকে একত্রিত করে ‘গ্রেটার ব্যারাকপুর পুর নিগম’ তৈরির প্রস্তাব এখন নবান্নের বিবেচনায়। প্রশাসনিক সূত্রের খবর, এই নিয়ে প্রাথমিক প্রক্রিয়াও অনেকটা এগিয়েছে।

কোন কোন পুরসভা থাকছে?

প্রস্তাবিত কর্পোরেশনের আওতায় আসতে পারে খড়দহ, টিটাগড়, ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি, হালিশহর এবং কাঁচরাপাড়া পুরসভা। ২০১১ সালের জনগণনা অনুযায়ী, প্রস্তাবিত এলাকার জনসংখ্যা প্রায় ১৫ লক্ষ।

ব্যারাকপুরের মহকুমা শাসক যাদব সূর্যভান আচ্ছেলাল সংশ্লিষ্ট পুরসভাগুলির কাছ থেকে বিভিন্ন তথ্য চেয়েছিলেন। সেই রিপোর্টের ভিত্তিতেই রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। (Greater Barrackpore Municipal Corporation)

২২১ ওয়ার্ডের পরিকল্পনা

প্রাথমিক প্রস্তাবে নতুন পুর নিগমে ২২১টি ওয়ার্ড রাখার কথা বলা হয়েছে। তবে ওয়ার্ড পুনর্বিন্যাসের সময় তিন-চারটি বর্তমান ওয়ার্ড মিলিয়ে একটি নতুন ওয়ার্ড তৈরি হতে পারে। ফলে শেষ পর্যন্ত ওয়ার্ডের সংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নতুন কর্পোরেশনের সদর দফতর ব্যারাকপুরে করার সম্ভাবনাও রয়েছে।

বাড়বে কি উন্নয়নের গতি?

প্রশাসন মনে করছে, বড় কর্পোরেশন তৈরি হলে রাজ্য ও কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পে বেশি অর্থ পাওয়ার সুযোগ তৈরি হবে। তার ফলে রাস্তা, পানীয় জল, নিকাশি, পথবাতি-সহ নাগরিক পরিষেবার উন্নয়ন আরও দ্রুত করা সম্ভব হতে পারে।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পুরসভায় নির্বাচিত বোর্ড ভেঙে পড়ে। কাউন্সিলর ও চেয়ারম্যানদের একাংশ পদত্যাগ করায় বর্তমানে প্রশাসকরাই পুরসভার কাজ পরিচালনা করছেন।

টুলু-কাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য, গ্রেপ্তার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সেহগাল

তবে শুধু ব্যারাকপুর নয়, পানিহাটি থেকে দক্ষিণ দমদম পর্যন্ত ৭টি পুরসভাকে নিয়ে ‘দমদম কর্পোরেশন’ তৈরির প্রস্তাবও রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে।

এই নতুন কর্পোরেশন গঠন এবং ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ শেষ করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরভোট হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এখন নবান্নের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ব্যারাকপুরবাসী। (Greater Barrackpore Municipal Corporation)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “মিশে যাচ্ছে ৯ পুরসভা, ‘গ্রেটার ব্যারাকপুর’ তৈরির লক্ষ্যে রাজ্য সরকার”

Leave a Comment