সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত নৈহাটিকে এবার রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বাস পরিষেবায় যুক্ত করার উদ্যোগ (Naihati-Joka Bus Route) পরিবহণ দফতরের। সেই লক্ষ্যেই নৈহাটি থেকে জোকা পর্যন্ত নতুন বাস রুট চালু হলো। রবিবার নৈহাটি থেকে ১০টি AC বাসের উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। সঙ্গে ছিলেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়।
Naihati-Joka Bus Route: ইকো স্পেস হয়ে জোকা

নতুন রুটে নৈহাটি থেকে বাসগুলি ইকো স্পেস, করুণাময়ী হয়ে জোকায় পৌঁছবে। পরিবহণ মন্ত্রীর দাবি, আগামী দিনে নৈহাটির বঙ্কিম বাস ডিপো থেকে তারাপীঠ সহ বিভিন্ন ধর্মীয় স্থান এবং বাংলার একাধিক প্রান্তে বাস পরিষেবা চালু করা হবে।
৪৯ বছরের প্রসঙ্গ তুলে কটাক্ষ
অর্জুন সিং বলেন, ‘নৈহাটির সঙ্গে বঙ্কিমচন্দ্র ও ‘বন্দেমাতরম’-এর সম্পর্ককে সামনে রেখে ১৫০ বছর উদযাপন করা হচ্ছে।’ তাঁর অভিযোগ, গত ৪৯ বছর ধরে সরকারি জায়গায় বালি ব্যবসা হয়েছে এবং বাস ডিপোতে পৌরসভার গাড়ি ও মৃতদেহ বহনকারী গাড়ি রাখা হতো। বর্তমানে বিধায়কের উদ্যোগে বাস ডিপো চালু হয়েছে বলে জানান তিনি।
শিলিগুড়ি থেকে পুরুলিয়া—লক্ষ্য বড়
মন্ত্রী আরও দাবি করেন, ডিপোর জায়গা দখল করে অসাধু ব্যক্তিদের ব্যবসা সরিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের জন্য প্রতীক্ষালয় তৈরির পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে নৈহাটি থেকে শিলিগুড়ি, তারাপীঠ, আসানসোল, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা-সহ বাংলার বিভিন্ন জায়গায় বাস চালানোর পরিকল্পনা রয়েছে। তাঁর কথায়, নৈহাটিকে সব জায়গার সঙ্গে সংযুক্ত করা সরকার ও দলের সিদ্ধান্ত। (Naihati-Joka Bus Route)
মিশে যাচ্ছে ৯ পুরসভা, ‘গ্রেটার ব্যারাকপুর’ তৈরির লক্ষ্যে রাজ্য সরকার









[6509]leon188 | Login Resmi Link Alternatif Situs Slot Gacor Terpercaya,leon188 menyediakan link alternatif terbaru untuk akses mudah ke judi casino online terpercaya. Nikmati kemudahan cara deposit via dana. Daftar dan main sekarang! visit: leon188
[6380]555bet Official Login | Legit Online Casino at GCash Philippines,555bet ang iyong gabay sa paglalaro ng slots at mabilis na GCash transactions. I-download na ang app para sa secure na access. Mag-sign up at maglaro na! visit: 555bet