রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহের শুরুতেই শহরে দুর্যোগের আশঙ্কা, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা

Published on: August 16, 2026
Weather Update
---Advertisement---

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে পূর্বাভাস। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (Weather Update)

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার বাড়বে দুর্যোগ

আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে রবিবার সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামীকাল, সোমবারের মধ্যে সেটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর প্রভাব পড়বে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর ওডিশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়।

রবিবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

সমুদ্র উত্তাল, মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা। সমুদ্রে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই পশ্চিমবঙ্গ ও ওডিশার উপকূলের মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। (Weather Update)

মঙ্গলবারও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা-সহ অন্যান্য জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

LPG ঘাটতি ঠেকাতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, রিলায়েন্সকে দৈনিক ১৮০০০ টন উৎপাদনের নির্দেশ

উত্তরবঙ্গেও সতর্কতা

উত্তরবঙ্গেও রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা বেশি। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

কলকাতায় আজ-কাল বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় রবিবার, সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার বিকেল থেকে সোমবার রাত পর্যন্ত কয়েক দফায় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। মঙ্গলবারের পর শহরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪.৩ মিলিমিটার। (Weather Update)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “বঙ্গোপসাগরে নিম্নচাপ, সপ্তাহের শুরুতেই শহরে দুর্যোগের আশঙ্কা, মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা”

  1. [4051]megaparicasino লগইন ও অ্যাপ ডাউনলোড | বিকাশ অনলাইন ক্যাসিনো,megaparicasino লগইন করুন এবং বিকাশ দিয়ে অনলাইন ক্যাসিনো গেম উপভোগ করুন। এখানে বাংলাদেশ সেরা স্লট গেম ও রুলেট খেলার নিয়ম পাবেন। আজই অ্যাপ ডাউনলোড করুন। visit: megaparicasino

Comments are closed.