রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মার্কিন সেনা হত্যায় মিলবে পুরস্কার! মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ পুরস্কার, ঘোষণা ইরানের

Iran
---Advertisement---

মধ্যপ্রাচ্যে চলতে থাকা উত্তেজনা আবহের মধ্যেই বিস্ফোরক ঘোষণা ইরানের। সে দেশের সেনাপ্রধান আমির হাতামির দাবি, কোনও মার্কিন সেনাকে হত্যা করতে বা জীবিত আটক করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা। কোনও মহিলা এই কাজ করলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ হয়ে ৬০ হাজার ডলারে পৌঁছবে বলেও তিনি জানিয়েছেন (Iran)।

ইরানের সেনাপ্রধান রবিবার তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য বলেন, মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে ইরানের সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে। সেই আবেগ ও সমর্থনের ভিত্তিতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু পুরস্কারই নয়, যে অস্ত্র ব্যবহার করে মার্কিন সেনাকে হত্যা করা হবে, তার বাজারদরের দ্বিগুণ মূল্য দেওয়া হবে এবং পরিবর্তে নতুন অস্ত্রও দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি (Iran)।

Iran: হত্যার অস্ত্র মিউজিয়ামে রাখা হবে?

তিনি আরও বলেন, হত্যায় ব্যবহার করা অস্ত্রটিকে যুদ্ধের স্মারক হিসেবে সংরক্ষণ করে রাখা হবে মিউজিয়ামে। তাঁর বক্তব্য, এটি এমন এক কর্মসূচি যার মাধ্যমে সাধারণ মানুষ ‘আর্থিক জেহাদ’-এর মাধ্যমে দেশের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করতে পারবেন। ইরানের এই ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইরানের এই বক্তব্যে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। অন্যদিকে ইরান দাবি, তারা নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে।

ইরানের সেনাপ্রধানের দাবি, সাম্প্রতিক সংঘাতে মার্কিন সামরিক ক্ষমতার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি তিনি বলেন, পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালী এলাকায় আমেরিকার উপস্থিতির কোনও অধিকার নেই এবং সেখান থেকে তাদের সরে যেতে হবে। যদিও এই সম্পর্কে এখনও মুখ খোলেননি ট্রাম্প।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “মার্কিন সেনা হত্যায় মিলবে পুরস্কার! মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ পুরস্কার, ঘোষণা ইরানের”

  1. [2191]tgslot | Login Resmi Slot Gacor Hari Ini Deposit Dana Tanpa Potongan,tgslot menyediakan akses login resmi untuk main slot gacor hari ini. Download APK terbaru dan nikmati deposit Dana tanpa potongan. Daftar sekarang juga! visit: tgslot

Comments are closed.