ইউক্রেনের ক্রিভি রিহ শহরে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। সেই হামলা আছড়ে পড়ে ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তলের সংস্থা ‘আর্সেলর মিত্তল খনি ও ধাতুবিদ্যা কমপ্লেক্সে’। ইস্পাত কারখানায় এই হামলায় নিহত হয়েছেন ২ জন, আহত ১৪। তবে রাশিয়ার দাবি, এই হামলায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে (ukraine)।
ukraine: ইস্পাত কারখানায় রুশ হামলা
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে আর্সেলর মিত্তল ক্রিভি রিহ-এর প্রশাসন (ukraine) জানিয়েছে, “এই হামলার ফলে বিদ্যুৎ উৎপাদন ও ব্লাস্ট ফার্নেস খাতের প্রধান উৎপাদন কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কারখানার উৎপাদন আংশিকভাবে বন্ধ রয়েছে।”
লক্ষ্মী মিত্তল বিশ্বের অন্যতম বৃহত্তম ইস্পাত কোম্পানি ‘আর্সেলর মিত্তাল’-এর প্রতিষ্ঠাতা। ‘আর্সেলর মিত্তল ক্রিভি রিহ’-তে আর্সেলর মিত্তলের সংখ্যাগরিষ্ঠ মালিকানায় রয়েছে। কোম্পানির নথিপত্র অনুযায়ী, ইউক্রেনীয় এই ব্যবসায় তাদের ৯৫.১ শতাংশ মালিকানা বা অংশীদারিত্ব রয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন। চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে (ukraine)।
এই কারখানাটি কয়েক দশক ধরে ইউক্রেনের ইস্পাত শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করছে। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানায়, রাতভর ইউক্রেন হামলা চালিয়েছে। তাঁরা রাশিয়ার দিকে উড়ে আসা মোট ৮২২টি ড্রোন ধ্বংস করেছে। মস্কো বাদেও রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিনটি শহরে ড্রোন হামলা চলেছে। ড্রোন হামলায় নিহত হয়েছেন ৫ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে রেলস্টেশন ও ঘর-বাড়িও।











1 thought on “ইউক্রেনে ভারতীয় শিল্পপতির ইস্পাত কারখানায় রুশ হামলা, নিহত ২, আহত ১৪”