[ছবি: এক্স]
স্কুলের ক্লাসরুমের ভিতরে গুলি চালানোর ঘটনা। (Philippines School Shooting) ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা শহরের একটি স্কুলে ক্লাস চলাকালীন গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত পড়ুয়া থেকে স্কুলের শিক্ষক ও অভিভাবকেরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবারের এই ঘটনায় অন্তত দু’জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করে গোটা ক্যাম্পাস ঘিরে ফেলা হয়েছে।
Philippines School Shooting: ক্লাসরুমের ভিতরেই গুলি
JUST IN:
— Info Room (@InfoR00M) August 18, 2026
Two people were killed in a school shooting in the 🇵🇭Philippines after a student opened fire in a classroom. Police have secured the campus and are investigating the attack. pic.twitter.com/ippQiLwXox https://t.co/F6aBWK69mW pic.twitter.com/MAKLL8jn40
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাটি ঘটেছে জাম্বোয়াঙ্গা শহরের Ateneo de Zamboanga University ক্যাম্পাসে। সূত্র অনুযায়ী, গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে একটি শ্রেণিকক্ষের ভিতরেই পাওয়া যায়। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রশাসন।
সন্দেহের কেন্দ্রে সপ্তম শ্রেণির পড়ুয়া
(Philippines School Shooting) স্কুলের মধ্যে কে গুলি চালালো। কেনই বা গুলি চলল- তা প্রশ্ন উঠছে। সংবাদে প্রকাশ, ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের একাংশ দাবি করেছেন, গুলি চালানোর ঘটনায় এক সপ্তম শ্রেণির পড়ুয়াকে সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করেনি বলে জানা গিয়েছে। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না।
Philippines School Shooting: ক্যাম্পাস ঘিরে পুলিশের তল্লাশি
ঘটনার পরই শুরু হয় পুলিশের তল্লাশি । আঞ্চলিক পুলিশের মুখপাত্র মেজর শেলামি চ্যাং জানিয়েছেন, পুলিশ বাহিনী স্কুল ক্যাম্পাস সুরক্ষিত করার চেষ্টা করছে। একইসঙ্গে চলছে ঘটনার তদন্ত। গুলি চালানোর কারণ, অস্ত্রের উৎস এবং সন্দেহভাজনের সঙ্গে ঘটনার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর স্কুল চত্বরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
ইউক্রেনে ভারতীয় শিল্পপতির ইস্পাত কারখানায় রুশ হামলা, নিহত ২, আহত ১৪











Saved as a favorite, I really like your blog!
[7572]vnbet | Link Vào Chính Thức – Tải App & Game Quay Hũ Đổi Thưởng,vnbet cung cấp link vào chính thức, hướng dẫn tải app apk nhanh chóng cùng bí kíp chơi baccarat và quay hũ đổi thưởng hấp dẫn. Truy cập ngay để trải nghiệm! visit: vnbet