রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

“দুইয়ের বেশি সন্তান কাম্য নয়”, বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

Published on: August 18, 2026
---Advertisement---

নাবালিকা অবস্থায় বিয়ে, অল্প বয়সে মাতৃত্ব এবং একের পর এক সন্তানের জন্ম। এই তিন বিষয় নিয়েই উদ্বেগ প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সোমবার নতুন সরকারের ১০০ দিনের কাজের খতিয়ান তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “একটি পরিবারে দু’টির বেশি সন্তান হওয়া কাম্য নয়। তবে এই বিষয়ে নতুন কোনও আইন আনা হবে কি না, তা জানাননি তিনি।” (Two-Child Policy)

কয়েকটি জেলায় বেশি উদ্বেগ

স্বাস্থ্য দপ্তরের নজরে রয়েছে মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের কয়েকটি এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু ব্লক। সূতি ও শামসেরগঞ্জের মতো এলাকায় অল্প বয়সে বিয়ে ও মাতৃত্বের পাশাপাশি বেশি সন্তানের জন্মের প্রবণতাও রয়েছে। প্রসূতি মৃত্যুর হার পর্যালোচনায় এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সচেতনতা বাড়াতে এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপে জেলার পুলিশ সুপারদের সঙ্গেও আলোচনা চলছে। (Two-Child Policy)

আয়ুষ পরিষেবায় জোর

স্বাস্থ্য পরিষেবাকে আরও ছড়িয়ে দিতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার ও জেলা হাসপাতালে অ্যালোপ্যাথির পাশাপাশি আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি পরিষেবা চালুর পরিকল্পনা হয়েছে। এজন্য ৪৮৪ জন আয়ুষ মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে।

আরও মানুষ পাবেন স্বাস্থ্য পরিষেবা

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে। প্রায় ১.৪৩ কোটি পরিবার, অর্থাৎ ৫.৯৭ কোটি মানুষ এর আওতায় আসবেন। প্রায় ১,৯৩০টি হাসপাতালকে প্রকল্পের সঙ্গে যুক্ত করার লক্ষ্য রয়েছে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় আরও ৮০ লক্ষ মানুষকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। (Two-Child Policy)

বাড়ছে মেডিক্যাল পরিকাঠামো

আলিপুরদুয়ার, সিউড়ি, শিলিগুড়ি, আসানসোল ও কালিম্পংয়ে পাঁচটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির পরিকল্পনা হয়েছে। কলকাতাতেও আরও একটি মেডিক্যাল কলেজ হবে। ১০০ দিনে রাজ্যে ৯৭৫টি নতুন এমবিবিএস আসন বেড়েছে। এর মধ্যে ৪৭৫টি সরকারি কলেজে।

হাসপাতালেও একাধিক উদ্যোগ

সরকারি হাসপাতালে বেডের চাপ কমাতে বেসরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় করে ২,৪২৬টি অতিরিক্ত বেডের ব্যবস্থা হয়েছে। হাসপাতালের খাবারের বরাদ্দ ৫৬ টাকা থেকে বেড়ে হয়েছে ১১০ টাকা। চালু হবে ২৪ ঘণ্টার ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। আসবে ২০০টি নতুন ১০২ অ্যাম্বুল্যান্স এবং ৩১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট। কিশোরীদের এইচপিভি টিকাকরণ, জনঔষধি কেন্দ্র এবং ব্লক স্তরে উন্নত রোগ নির্ণয় পরিষেবাতেও জোর দেওয়া হচ্ছে। (Two-Child Policy)

আরও পড়ুন :- কোচিংয়ের মোটা ফি এবার অতীত, NEET-JEE পড়ুয়াদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রীর


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on ““দুইয়ের বেশি সন্তান কাম্য নয়”, বার্তা স্বাস্থ্যমন্ত্রীর”

Leave a Comment