রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কোচিংয়ের মোটা ফি এবার অতীত, NEET-JEE পড়ুয়াদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

Published on: August 18, 2026
---Advertisement---

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বড় ঘোষণা কেন্দ্রের। NEET ও JEE-র মতো পরীক্ষার জন্য পড়ুয়াদের বিনামূল্যে কোচিং দেওয়ার উদ্যোগ নিতে চলেছে সরকার। সূত্রের খবর, আগামী দেড় মাসের মধ্যেই এই প্রকল্প চালু হতে পারে। প্রাথমিকভাবে অনলাইনেই মিলবে কোচিংয়ের সুবিধা। ২ অক্টোবর, গান্ধীজয়ন্তী থেকে প্রকল্পটি শুরু করার পরিকল্পনা রয়েছে। (NEET-JEE Student)

স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষণা

গত ১৫ অগস্ট লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে যুবসমাজকে নিয়ে একাধিক ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন তিনি। আগামী এক বছরে ১ কোটি যুবক-যুবতীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

এর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। সেই ঘোষণাকেই এবার বাস্তবে রূপ দেওয়ার তোড়জোড় শুরু হয়েছে বলে কেন্দ্রীয় সূত্রের খবর। (NEET-JEE Student)

NEET থেকে UGC-NET, একের পর এক বিতর্কের পর NTA-তে বড় সিদ্ধান্ত

প্রথম ধাপে NEET ও JEE

প্রথম পর্যায়ে NEET এবং JEE পরীক্ষার্থীদের জন্য অনলাইন কোচিং চালুর পরিকল্পনা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়ারা যাতে ঘরে বসেই এই সুবিধা পেতে পারেন, সেই লক্ষ্যেই ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এখনও এই বিষয়ে কোনও সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি। (NEET-JEE Student)

কমবে কোচিংয়ের খরচ?

NEET-JEE-র প্রস্তুতির জন্য বেসরকারি কোচিংয়ের খরচ অনেক পরিবারের কাছেই বড় বোঝা। ফলে অর্থের অভাবে অনেক মেধাবী পড়ুয়া ভালো প্রশিক্ষণ থেকে দূরে থাকেন। কেন্দ্রের প্রকল্প চালু হলে সেই ব্যবধান কমতে পারে বলে মনে করছে শিক্ষামহল।

গত কয়েক মাসে NEET-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্নফাঁস ও পরীক্ষার স্বচ্ছতা নিয়েও বিতর্ক হয়েছে। এই পরিস্থিতিতে যুবসমাজের আস্থা ফেরাতে বারবার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার বিনামূল্যে কোচিংয়ের উদ্যোগ কতটা কার্যকর হয়, সেদিকেই নজর পড়ুয়া ও অভিভাবকদের। (NEET-JEE Student)

আরও পড়ুন :- রেশন গ্রাহকের বাড়িতে এবার নজরদারি, কার্ড নিয়ে কেন বাড়ছে চিন্তা?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

5 thoughts on “কোচিংয়ের মোটা ফি এবার অতীত, NEET-JEE পড়ুয়াদের জন্য বড় ঘোষণা প্রধানমন্ত্রীর”

  1. [7137]Superbet | Link vào chính thức – Tải app và hướng dẫn chơi Baccarat,Superbet cung cấp link vào chính thức, hỗ trợ tải app APK nhanh chóng. Tìm hiểu luật chơi xóc đĩa và cách nạp tiền casino qua Momo đơn giản. Truy cập ngay để trải nghiệm! visit: superbet

    Reply
  2. [6790]Monsterwin | Link Vào Mới Nhất – Kinh Nghiệm Quay Hũ Slot Đỉnh Cao,Monsterwin cung cấp link truy cập mới nhất, hỗ trợ tải app chính thức và hướng dẫn nạp tiền qua Momo nhanh chóng. Khám phá bí kíp chơi Baccarat online ngay hôm nay. visit: monsterwin

    Reply
  3. [6384]2ph Official Login | Legit Online Slots at Mabilis na Cash Out,Sa 2ph, mabilis ang cash out at madali ang app download. Alamin din kung paano maglaro ng baccarat at iba pang legit slots. Mag-sign up at subukan na ngayon! visit: 2ph

    Reply

Leave a Comment