পরীক্ষাব্যবস্থা নিয়ে একের পর এক বিতর্ক। কখনও প্রশ্নপত্র ফাঁস, কখনও প্রশ্নে ভুল, আবার কখনও প্রযুক্তিগত ত্রুটি। এবার তাই National Testing Agency বা NTA-র পরীক্ষা ব্যবস্থায় বড়সড় বদলের নির্দেশ দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। সোমবার নয়াদিল্লিতে NTA-র আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি গোটা পরীক্ষা ব্যবস্থার পূর্ণাঙ্গ অডিটের নির্দেশ দেন। দ্রুত কী কী সংশোধনী পদক্ষেপ নেওয়া হয়েছে, তার রিপোর্টও চেয়েছেন তিনি। (NTA Exam)
পরীক্ষাব্যবস্থায় আসছে বড় বদল
বৈঠকে উচ্চশিক্ষা সচিব, NTA-র ডিরেক্টর জেনারেল-সহ শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরীক্ষার গোপনীয়তা ও নিরাপত্তা আরও শক্ত করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। কনফিডেন্সিয়াল অপারেশন্স বা CONOPS ব্যবস্থার পুরো কাঠামো ঢেলে সাজানোর কথা বলা হয়েছে।
এর পাশাপাশি পরীক্ষার জন্য আলাদা সুরক্ষিত কক্ষ, ইন্টারনেট-বিচ্ছিন্ন বা air-gapped সিস্টেম এবং পরীক্ষার কাজে ব্যবহৃত ডিভাইস জমা রাখার নিয়ম আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে। (NTA Exam)
একের পর এক পরীক্ষায় বিতর্ক
চলতি বছর NTA-র একাধিক পরীক্ষা প্রশ্নের মুখে পড়েছে। রবিবারই UGC-NET জুন ২০২৬-এর ইংরেজি, সমাজবিদ্যা এবং কমার্সের পরীক্ষা ফের নেওয়ার ঘোষণা করা হয়েছে। প্রশ্নপত্রে একাধিক ভুলের কারণেই এই সিদ্ধান্ত।
এর আগে ৩ মে-র NEET-UG পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হয়। পরে ২১ জুন ফের পরীক্ষা নেওয়া হয়। ৩০ মে-র CUET-UG-তেও প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। সফটওয়্যারে ত্রুটির কারণে ৩,৭৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি। (NTA Exam)
NTA-তে বড় রদবদল
বৈঠকে NTA জানিয়েছে, NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৫০-এর বেশি কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে কঠোর আইনি বা ফৌজদারি পদক্ষেপও নেওয়া হবে।
নতুন করে ১০টি গুরুত্বপূর্ণ পেশাদার পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। এর মধ্যে চিফ টেকনোলজি অফিসার, চিফ ফিনান্স অফিসার, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, টেস্ট সিকিউরিটি এবং R&D ও Psychometrics-এর মতো পদ রয়েছে।
সাইবার নিরাপত্তা, মনস্তত্ত্বভিত্তিক পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্নপত্র তৈরির মতো বিশেষ ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রের বিশেষজ্ঞদেরও যুক্ত করা হচ্ছে। পরীক্ষার নিরাপত্তা বাড়ানো এবং ভবিষ্যতে এমন ভুলের পুনরাবৃত্তি ঠেকানোই এখন NTA-র মূল লক্ষ্য। (NTA Exam)
আরও পড়ুন :- ভোররাতে হোটেলে আগুন, ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি













2 thoughts on “NEET থেকে UGC-NET, একের পর এক বিতর্কের পর NTA-তে বড় সিদ্ধান্ত”