রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সলমনের ১৪ বছর আগে ভবিষ্যৎবাণীই সত্যি হলো? ইমরান হাশমিকে নিয়ে কী এমন বলেছিলেন ভাইজান?

Published on: August 19, 2026
Salman About Emraan Hashmi
---Advertisement---

১৪ বছর আগে বলিউডের ভাইজান সলমন খান যা বলেছিলেন, এবার যেন সেটাই সত্যি হয়ে গেল। ২০১২ সালে ইমরান হাশমিকে ‘বলিউডের সবচেয়ে আন্ডাররেটেড প্রতিভাবান অভিনেতা’ বলেছিলেন সলমন। বলেছিলেন, এবার তাঁর প্রাপ্য সম্মান পাওয়া উচিত। তবে সেই সম্মান পেতে লেগে গেল ১৪ টা বছর। এবার ‘আওরাপন ২’-এর সাফল্যের হাত ধরে ইমরানের কেরিয়ারে যেন সেই কথারই প্রতিফলন।

২০১২ সালে ‘ইশক ইন প্যারিস’ ছবির মিউজিক লঞ্চে ইমরানকে নিয়ে মন্তব্য করতে গিয়ে সলমন বলেছিলেন, তিনি একের পর এক হিট দিয়েছেন এবং অভিনেতা হিসেবেও অত্যন্ত ভালো। তাই এবার তাঁর প্রাপ্য স্বীকৃতি পাওয়া উচিত। সেই সময়ের সেই মন্তব্যই সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Salman About Emraan Hashmi)

কারণ, ২০২৬-এ এসে ইমরান হাশমি নিজের কেরিয়ারের বড় মাইলস্টোন ছুঁয়েছেন। ‘আওরাপন ২’ ছবির হাত ধরে প্রথমবার হিরো হিসাবে কোনও ছবিতে ১০০ কোটির ক্লাবে ঢুকেছেন তিনি। ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘আওরাপন’-এর এই সিক্যুয়েল পরিচালনা করেছেন নীতিন কক্কর। ছবিতে ইমরানের সঙ্গে রয়েছেন দিশা পাটানি ও শাবানা আজমিও।

দাদুর ছবির সামনে কী করল খুদে মালতী? ৪ বছরের মেয়ের কাণ্ড দেখে আবেগে ভাসলেন প্রিয়াঙ্কা

তবে মজার বিষয়, সলমনের সঙ্গে ইমরানের সম্পর্কও কিন্তু বেশ বন্ধুত্বপূর্ণ। ২০২৩ সালে ‘টাইগার ৩’-এর হাত ধরে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যায় দু’জনকে। যদিও ইমরান সলমনকে সবার মতো ‘ভাই’ বলে ডাকেন না। তবে তাঁর কথায়, তিনি সলমনকে ভাইয়ের মতোই মনে করেন, কিন্তু সম্মান শুধু মুখে বললেই হয় না, আচরণেও তা প্রকাশ পায়।সেইবার ‘টাইগার ৩’-এর প্রচারেও দুই অভিনেতার রসায়ন নজর কেড়েছিল সকলের। এক অনুষ্ঠানে সলমন মজার ছলে ইমরানের সঙ্গে ‘কিসিং সিন’-এর অভিনয়ও করেছিলেন। (Salman About Emraan Hashmi)

সব মিলিয়ে, ১৪ বছর আগের সলমনের সেই মন্তব্য আজ যেন নতুন অর্থ পেয়েছে। যে ইমরানকে একসময় ‘আন্ডাররেটেড’ বলা হয়েছিল, তিনিই এখন তাঁর অভিনয়ের জাদুতে বক্স অফিস কাঁপাচ্ছেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “সলমনের ১৪ বছর আগে ভবিষ্যৎবাণীই সত্যি হলো? ইমরান হাশমিকে নিয়ে কী এমন বলেছিলেন ভাইজান?”

  1. hey there and thank you for your info – I’ve definitely picked up something new from right here. I did however expertise some technical issues using this web site, as I experienced to reload the web site lots of times previous to I could get it to load properly. I had been wondering if your web hosting is OK? Not that I’m complaining, but slow loading instances times will sometimes affect your placement in google and could damage your high-quality score if advertising and marketing with Adwords. Well I am adding this RSS to my e-mail and could look out for a lot more of your respective fascinating content. Ensure that you update this again very soon..

    Reply

Leave a Comment