বহু দূরে থেকেও কি প্রিয়জনের সঙ্গে তৈরি হয় অদৃশ্য এক টান? (Priyanka Chopra Daughter) চার বছরের মালতী মেরি চোপড়ার একটি ছোট্ট মুহূর্ত যেন সেই প্রশ্নই তুলে দিল। প্রয়াত দাদু অশোক চোপড়ার ছবির সামনে হাতজোড় করে দাঁড়িয়ে মালতী। সেই দৃশ্য দেখে আবেগ সামলাতে পারেননি মা প্রিয়াঙ্কা চোপড়া।
Priyanka Chopra Daughter: ‘কী করে জানল?’
সম্প্রতি ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা। লস অ্যাঞ্জেলেসে বাড়ি ফেরার পরের সেই ছবি-সমষ্টিতেই দেখা যায় মালতীকে। বড় ফ্রেমে রাখা প্রয়াত দাদু অশোক চোপড়ার ছবির সামনে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছে সে। ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, “ও কিভাবে জানল?”
জন্মের আগেই প্রয়াত দাদু

প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়া ২০১৩ সালের ১০ জুন ৬২ বছর বয়সে প্রয়াত হন। অর্থাৎ, মালতীর জন্মের বহু আগেই চলে গিয়েছিলেন তিনি। তাই দাদুর ছবির সামনে ছোট্ট মালতীর এমন শ্রদ্ধাজ্ঞাপন প্রিয়াঙ্কার কাছে নিঃসন্দেহে বিশেষ আবেগের মুহূর্ত।
পরিবারের আরও মুহূর্ত
পোস্টে স্বামী নিক জোনাস, মালতী এবং পরিবারের অন্যান্য সদস্যদেরও দেখা গিয়েছে। নিককে নিয়ে ‘আমার স্ন্যাকসের গল্প চলছেই’, (Priyanka Chopra Daughter) মালতীর ইডলি খাওয়ার ছবিতে ‘ইডলি প্রেম’—এমন মজার ক্যাপশনও দিয়েছেন প্রিয়াঙ্কা। একটি ছবিতে ককপিটে বসে মালতীকে বলতে দেখা যায়, “এক্সকিউজ মি মি. ক্যাপ্টেন… এতগুলো বোতাম!”
কাজের ব্যস্ততায় প্রিয়াঙ্কা
এদিকে এসএস রাজামৌলির ‘বারাণসী’ ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। ২০২৭ সালের ৭ এপ্রিল মুক্তির কথা রয়েছে ছবিটির। ছ’বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন তিনি। ছবিতে মন্দাকিনীর চরিত্রে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। এছাড়াও নিকোলাস স্টোলারের জাজমেন্ট ডে-তে দেখা যাবে তাঁকে। ছবিতে উইল ফেরেল, জ্যাক এফ্রন, রেজিনা হল, বিলি আইখনার, মাইকেল পেনা, ববি ক্যানাভালে, ফর্চুন ফেইমস্টার এবং বিল ক্যাম্পও রয়েছেন।
প্রয়াত পরিচালক রাজা সেন, ৭০-এ থামল বর্ণময় পথচলা













I must express appreciation to this writer for bailing me out of this particular challenge. After looking through the internet and coming across opinions that were not powerful, I figured my entire life was done. Existing without the solutions to the problems you’ve solved through your good blog post is a crucial case, as well as the kind that could have badly damaged my career if I hadn’t encountered the blog. Your know-how and kindness in controlling the whole lot was important. I am not sure what I would have done if I hadn’t encountered such a stuff like this. I’m able to now look forward to my future. Thanks for your time very much for the specialized and results-oriented guide. I will not think twice to refer your web site to any individual who wants and needs counselling about this subject.