হিন্দুশাস্ত্রে বজরংবলীকে শক্তি, সাহস ও ভক্তির প্রতীক হিসেবে মনে করা হয়। ভক্তদের বিশ্বাস, হনুমানজির আশীর্বাদ থাকলে জীবনের নানা বাধা দূর হয় এবং পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। তবে শুধু হনুমানজির ছবি ঘরে রাখলেই হবে না, বাস্তুশাস্ত্র মেনে সঠিক জায়গায় ছবি বা মূর্তি রাখাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাস্তুবিদরা।
অনেকেই ভক্তির কারণে ঘরের বিভিন্ন জায়গায় হনুমানজির ছবি রাখেন। কিন্তু বাস্তুশাস্ত্রের দাবি, সঠিক দিকে সঠিক ধরনের ছবি রাখলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়ে ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে। তাহলে কোন দিকে রাখা উচিত হনুমানজির ছবি? (Vastu Tips)
দক্ষিণ দিকে রাখার পরামর্শ
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরে হনুমানজির ছবি বা মূর্তি রাখার জন্য দক্ষিণ দিককে বিশেষ শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, দক্ষিণ দিক থেকে নেতিবাচক শক্তি আসতে পারে। তাই ওই দিকে লাল রঙের হনুমানজির ছবি বা মূর্তি রাখা হলে অশুভ শক্তির প্রভাব কমে এবং ঘরের পরিবেশ শান্ত থাকে। পরিবারের সদস্যদের মধ্যেও সুখ-শান্তি বজায় থাকে বলে মনে করা হয়।
তবে হনুমানজির সব ছবির তাৎপর্য এক নয়। ছবির ধরন অনুযায়ী আলাদা আলাদা ফল পাওয়ার কথাও বলা হয়েছে বাস্তুশাস্ত্রে।
রামের নাম জপ করছেন হনুমানজি
যে ছবিতে হনুমানজিকে ভগবান রামের ধ্যানে মগ্ন বা তাঁর নাম জপ করতে দেখা যায়, সেটি পরিবারের জন্য শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই ধরনের ছবি পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া এবং মনের মিল বাড়াতে সাহায্য করে।
শ্রাবণের শেষ সোমবারে ছিল নাগপঞ্চমীর শুভ যোগ, ভাগ্য খুলতে চলেছে এই ৩ রাশির
হাতে পর্বত নিয়ে বজরংবলী
হাতে পর্বত নিয়ে ছুটছেন বা দাঁড়িয়ে রয়েছেন হনুমানজি—এমন ছবি সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে ধরা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই ছবি ঘরে রাখলে মনের জোর বাড়ে এবং জীবনে নতুন কিছু করার উৎসাহ ও আত্মবিশ্বাস বজায় থাকে।
আকাশে উড়ছেন হনুমানজি
আকাশপথে উড়ন্ত হনুমানজির ছবিও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। বাস্তু বিশেষজ্ঞদের মতে, এই ছবি জীবনে সাফল্যের নতুন পথ খুলে দেওয়ার প্রতীক। কঠিন কাজ সহজে সম্পন্ন করার ক্ষেত্রে মানসিক জোর বাড়াতেও এই ছবির ইতিবাচক প্রভাব রয়েছে বলে বিশ্বাস করা হয়।
মূল দরজায় পঞ্চমুখী হনুমান
বাড়ির মূল দরজায় পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি রাখাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস, এই ধরনের ছবি বাড়ির বাইরে থেকে আসা নেতিবাচক বা অশুভ শক্তিকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। ফলে বাড়ির পরিবেশ সুরক্ষিত ও শান্ত থাকে বলে মনে করা হয়। (Vastu Tips)
তাই ঘরে হনুমানজির ছবি রাখার পরিকল্পনা থাকলে, শুধু পছন্দের ছবি বেছে নিলে হবে না। পাশাপাশি বাস্তুশাস্ত্রে বলা এই নিয়মগুলিও মেনে চলতে পারেন। ভক্তির সঙ্গে সঠিক নিয়ম মেনে হনুমানজির আরাধনা করলে ঘরে সুখ-সমৃদ্ধি এবং মানসিক শান্তিও আসে।













But a smiling visitant here to share the love (:, btw outstanding design. “Individuals may form communities, but it is institutions alone that can create a nation.” by Benjamin Disraeli.