রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, কেন এই নির্দেশ আদালতের ?

Mahua Moitra
---Advertisement---

কৃষ্ণনগর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বুধবার নদিয়ার কৃষ্ণনগরের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করা হয়। কৃষ্ণনগরের সাংসকে একাধিকবার সমন দেওয়া হলেও, তিনি হাজিরা দেননি বলে অভিযোগ (Mahua Moitra)।

Mahua Moitra: কেন জারি গ্রেফতারি পরোয়ানা


আদালত সূত্রে, খবর গত ১২ ই জুন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র কিছু অনভিপ্রেত বক্তব্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় সেনা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় রেখেছিলেন। একই সঙ্গে নারীদের শালীনতা, হিন্দুদের তুলসী দেবী সম্পর্কে মন্তব্য করেছিলেন। পাশাপাশি বাঙালি হিন্দুদের বোরখা পরা নিয়ে মন্তব্য করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন বলে ১৭ই জুন সাংসদের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে মামলা দায়ের হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে তিনি আদালতে হাজিরা দেননি। গত ১৮ আগস্ট হাজিরার শেষ দিন ধার্য ছিল। সেদিনও তিনি আদালতে হাজির হননি। ১৯ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত হাজিরার শেষ দিন ধার্য করেন বিচারক। সেদিনও তিনি হাজির না দেওয়াই তার বিরুদ্ধে আদালত অবমাননার পরিপ্রেক্ষিতে আজ গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আগামী ২৮ আগস্ট সশরীরে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ কৃষ্ণনগর জেলা আদালতের।

মহুয়া মৈত্রের দাবি

মহুয়া মৈত্র শনিবার দাবি করেন, স্বাধীনতা দিবসের আগের রাতে তাঁকে হেনস্থা করা হয়। নদিয়ার এডিএম ফোন করে সার্কিট হাউস ছাড়তে বলেন। বাইরে বিজেপি সমর্থকরা শ্লোগান দেয়। তিনি সার্কিট হাউস ছাড়েননি।

উল্লেখ্য, সম্প্রতি ডিম ছোড়া ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া । সেই সময় আদালত তাঁর উদ্দেশেই প্রশ্ন ছুড়ে দেয়। এরপর কিছুদিন আগে, কৃষ্ণনগরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বলে অভিযোগ করেছিলেন মহুয়া।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা, কেন এই নির্দেশ আদালতের ?”

Leave a Comment