রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কলকাতায় ব্রাজিলের পাঁচ সদস্যের দল, ‘বিশ্বকাপ স্তরের অভিজ্ঞতা হবে’ আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

Yuva Bharati Krirangan
---Advertisement---

বৃহস্পতিবার শহরে এলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। দুদিনের সফরে এলেন তাঁরা। প্রথম দিন যুবভারতী ক্রীড়াঙ্গনের ফুটবল পরিকাঠামো খতিয়ে দেখলেন, সের্জিও ডিমাস দে অলিভেইরা, ভিনিসিয়াস বারোজো কোস্তা, জোসে সেনাতোরে দে পাওলা লিমা, গুইলহার্মে পাসোস রামোস,ব্রুনো মাজেই রেইস। এই পাঁচজন বিকেল পাঁচটার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করেন (Yuva Bharati Krirangan)।

Yuva Bharati Krirangan: প্র্যাকটিস গ্রাউন্ড থেকে ড্রেসিংরুম খতিয়ে দেখলেন

প্রথমেই স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ড ঘুরে দেখেন তাঁরা। স্টেডিয়াম সংলগ্ন ড্রেসিংরুম, টয়লেট ব্যবস্থা খতিয়ে দেখেন। এরপর তাঁরা মূল স্টেডিয়ামে প্রবেশ করেন। তার আগে ক্রীড়ামন্ত্রী তাঁর ঘরে বৈঠক করেন এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়। দুর্গা মূর্তি তাঁদের হাতে তুলে দেওয়া হয়। প্র্যাকটিস গ্রাউন্ড পরিদর্শনের সময় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ছিলেন ব্রাজিলের প্রতিনিধিরা। তাঁদের পরিকাঠামো সম্পর্কে অবহিত করাচ্ছিলেন ফেডারেশনের ডিরেক্টর অব ফুটবল সুব্রত পাল এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তাঁদের কাছ থেকেই মাঠ এবং স্টেডিয়ামের সবকিছু খুটিয়ে জেনে নিচ্ছল প্রতিনিধি দল (Yuva Bharati Krirangan)।

এমনকি মাঠের ঘাসের ঘনত্ব নিয়ে কিউরেটরকে প্রশ্ন করেন। এবং জানতে চান শেষ কবে ঘাস পরিবর্তন হয়েছে। সুব্রত পাল এবং আইএফএ সচিব জানান বর্তমানে একটি টুর্নামেন্ট চলছে। ফাইনাল রবিবার অনুষ্ঠিত হবে। সূত্রের খবর মাঠের উন্নতির ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। পনেরো দিন পরে ফের ব্রাজিলের প্রতিনিধিরা কলকাতায় আসবে এবং মাঠের উন্নতি কতটা হয়েছে তা সরজমিনে খতিয়ে দেখবে।

ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, প্রাথমিকভাবে পরিকাঠামো দেখে খুশি। দুর্গাপুজোর আগে ব্রাজিল ম্যাচ ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য উপহার।

গতবছর ডিসেম্বর মাসে মেসির সফরে নিরাপত্তার ব্যাপক গণ্ডগোল হয়েছিল। যা নিয়ে আর্ন্তজাতিক পর্যায়ে আলোড়ন পড়েছিল। এবার সেই ঘটনার পূনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে রাজ্য সরকার সতর্ক। এমনটাই জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। শুধু মাঠ নয় স্টেডিয়াম সংলগ্ন দুটো হোটেল ঘুরে দেখেছে প্রতিনিধি দল। ড্রেসিংরুম এবং দর্শকদের বসার ব্যবস্থাও খতিয়ে দেখে প্রাথমিক ভাবে সন্তোষ প্রকাশ করেছে বলে খবর।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

3 thoughts on “কলকাতায় ব্রাজিলের পাঁচ সদস্যের দল, ‘বিশ্বকাপ স্তরের অভিজ্ঞতা হবে’ আশ্বাস ক্রীড়ামন্ত্রীর”

  1. Hmm is anyone else experiencing problems with the images on this blog loading? I’m trying to figure out if its a problem on my end or if it’s the blog. Any suggestions would be greatly appreciated.

  2. [7480]Lodi291: Login, Register & App Download | Best Online Slots & Casino Bonus,Experience the thrill of online gaming at Lodi291. Register today to access the best online slots, live casino games, and exclusive bonuses in the Philippines. Login now or download the Lodi291 app for a seamless betting experience anytime, anywhere. visit: lodi291

  3. Hey! This is my first comment here so I just wanted to give a quick shout out and say I really enjoy reading through your posts. Can you suggest any other blogs/websites/forums that cover the same topics? Thanks a ton!

Comments are closed.