রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ব্লেজার ঘুরিয়ে উদযাপন, লর্ডসে ফিরল সৌরভের জার্সি ঘোরানোর স্মৃতি

Published on: August 20, 2026
India mixed disability cricket
---Advertisement---

[ছবি: এক্স]

২৪ বছর পর ফের লর্ডসের ব্যালকনিতে ফিরল সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই স্মরণীয় উদযাপন। (India mixed disability cricket) তবে এ বার কোনও আন্তর্জাতিক তারকা নন, ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর সেই মুহূর্ত পুনরায় তৈরি করলেন ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেট দলের সদস্যরা।

India mixed disability cricket: ১১৮ রানে জয় ভারতের

সাত ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ১১৮ রানে হারাল ভারত। অর্জুন গাওরে ৪৪ বলে ৬৮ রান করেন। অধিনায়ক মাজিদ মাগ্রে মাত্র ১৯ বলে অপরাজিত ৬৩ রান করে ভারতকে ২০৬/৪-এ পৌঁছে দেন। জবাবে হিলাল আহমেদ ওয়ানি ৪/২১ এবং জয়েশ পামার ৩/১৪-র দুরন্ত বোলিংয়ে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

সিরিজ ইংল্যান্ডের

(India mixed disability cricket) শেষ ম্যাচ জিতলেও সাত ম্যাচের সিরিজ ৪-৩ ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড। ভারতের এই জয় তাই সিরিজে ব্যবধান কমানোর পাশাপাশি হয়ে থাকল স্মরণীয় এক মুহূর্ত।

India mixed disability cricket: সৌরভের স্মৃতি

ম্যাচের পর লর্ডসের ব্যালকনিতে ব্লেজার খুলে তেরঙ্গা হাতে সৌরভের ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনালের ঐতিহাসিক শার্ট-ওয়েভিং উদযাপন নকল করেন ভারতীয় দলের ক্রিকেটার ও আধিকারিকরা। ডিফারেন্টলি অ্যাবলড ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া (DCCI) সেই ভিডিয়ো পোস্ট করে লেখে, লর্ডসে ভারতের জয় মানেই উদযাপনের আমেজটা একটু অন্যরকম হয়।

বিশেষ প্রতিবন্ধী ক্রিকেটে শারীরিক, শ্রবণ এবং শিক্ষাগত প্রতিবন্ধকতা-সহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকা ক্রিকেটাররা একসঙ্গে খেলেন।

পারল না টাকা দিতে, ISL থেকে শেষ মুহূর্তে বাদ অভিষেকের ডায়মন্ড হারবার এফসি


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

5 thoughts on “ব্লেজার ঘুরিয়ে উদযাপন, লর্ডসে ফিরল সৌরভের জার্সি ঘোরানোর স্মৃতি”

  1. I know this if off topic but I’m looking into starting my own weblog and was curious what all is required to get set up? I’m assuming having a blog like yours would cost a pretty penny? I’m not very internet smart so I’m not 100 sure. Any recommendations or advice would be greatly appreciated. Appreciate it

    Reply

Leave a Comment