ভারতীয় ফুটবলে দীর্ঘ জল্পনার অবসান। (ISL 2026-27 Season) ডায়মন্ড হারবার এফসির ISL-এ যোগ দেওয়ার সম্ভাবনা শেষ হওয়ায় শেষমেশ ১৩টি দল নিয়েই শুরু হতে চলেছে ২০২৬-২৭ মরশুম। বুধবার AIFF এবং অংশগ্রহণকারী ক্লাবগুলির তরফে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এবারও হোম ও অ্যাওয়ে ভিত্তিক ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটেই হবে লিগ।
ডায়মন্ড হারবারের আশা শেষ
(ISL 2026-27 Season) নতুন দল হিসেবে ISL-এ জায়গা পাওয়ার দৌড়ে ছিল ডায়মন্ড হারবার এফসি। সূত্রের খবর, নির্ধারিত সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির অর্থ জমা দিতে পারেনি তারা। বুধবার দুপুর ২ টোর মধ্যে টাকা জমা দেওয়ার সময়সীমা ছিল। সেই সময়ের মধ্যে অর্থ না পৌঁছনোয় ISL-এ ডায়মন্ড হারবারের অন্তর্ভুক্তির সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।
ISL 2026-27 Season: ১৩ দলেই চূড়ান্ত সিদ্ধান্ত
The All India Football Federation, on behalf of the AIFF and the participating clubs, confirmed that the Indian Super League 2026-27 season will proceed with 13 participating clubs, playing in a double round-robin format on a home-and-away basis.
— Indian Football (@IndianFootball) August 19, 2026
The kick-off date for the ISL… pic.twitter.com/tMZoI5KKqf
এরপরই ১৩টি দলকে নিয়ে লিগ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করে AIFF ও অংশগ্রহণকারী ক্লাবগুলি। এক ক্লাব প্রতিনিধি জানান, দলসংখ্যা নিশ্চিত হওয়ায় বাণিজ্যিক আলোচনা, সম্প্রচার পরিকল্পনা এবং ফিক্সচার তৈরির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
ISL 2026-27 Season: কবে শুরু, নজর সূচিতে
ফেডারেশন জানিয়েছে, ISL ২০২৬-২৭ মরশুমের শুরুর দিন খুব শীঘ্রই ঘোষণা করা হবে। সম্পূর্ণ ফিক্সচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও আলাদা বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হবে। মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল, মুম্বই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি-সহ ১৩টি দল এবার দেশের শীর্ষ ফুটবল লিগে লড়বে। দীর্ঘ অনিশ্চয়তার পর এখন ফুটবলপ্রেমীদের নজর উদ্বোধনী ম্যাচ ও পূর্ণাঙ্গ সূচির ঘোষণায়।
ডুরান্ডের ফাইনালে ইস্টবেঙ্গল, দিল্লি এফসির বিরুদ্ধে ম্যাচ গড়ালো টাইব্রেকারে












You got a very fantastic website, Glad I observed it through yahoo.