গোল করে নয়, ড্র করেই হকি বিশ্বকাপে বাজিমাত করল ভারতের মহিলা টিম। ইংল্যান্ডের টেসা হাওয়ার্ডকে গোল করতে দেননি ভারতের গোলকিপার বিচু দেবী। ইংল্যান্ডের সঙ্গে ০-০ ড্র করে পরের রাউন্ডে উঠল ভারত। অদম্য মানসিকতার পরিচয় দিয়েছেন ভারতীয় খেলোয়াড়রা। রক্ষণভাগ দৃঢ়ভাবে দাঁড়িয়ে ইংল্যান্ডের প্রতিটি আক্রমণ প্রতিহত করেছে (hockey world cup)।
গুরুত্বপূর্ণ ‘সেভ’-এর জন্য গোলরক্ষক সবিতা পুনিয়া ও বিচু দেবীর অবদানও ছিল অনস্বীকার্য। বিশেষ করে শেষ কোয়ার্টারের একেবারে শেষলগ্নে বিচু দেবী অসাধারণ কিছু সেভ করেছিলেন। এই ফলাফল ভারত ৫ পয়েন্ট নিয়ে ‘পুল ডি’ (Pool D)-তে দ্বিতীয় স্থান অধিকার করে। আর ৭ পয়েন্ট নিয়ে চিনের সঙ্গে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে ভারত (hockey world cup)।
ম্যাচ শেষে পরিসংখ্যানের ক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছিল ইংল্যান্ড। ইংল্যান্ড মোট ১১টি পেনাল্টি কর্নার পেয়েছিল, অথচ একটিও গোল দিতে পারেনি তারা। পরের রাউন্ডে ভারত অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।
ভারত আক্রমণাত্মক হয়ে উঠেছিল তৃতীয় কোয়ার্টারে। পেনাল্টি কর্নার থেকে গোলের সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ইংল্যান্ডের রক্ষণ তা সামলে নেয়। ভারতের আরও একটি পেনাল্টি কর্নার থেকে গোল হলেও সেটি বাতিল হয়ে যায়। এর পর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। ৩৯ মিনিটে সবিতা পুনিয়ার দুর্দান্ত সেভ ভারতকে গোল খাওয়া থেকে বাঁচায়। একের পর এক পেনাল্টি কর্নার পেতে থাকে ইংল্যান্ড। শেষমেশ ম্যাচ ড্র হয়ে যায়।












1 thought on “ম্যাচ ড্র করেই বাজিমাত ভারতের, হকি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেয়েরা”