SBI গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ বদল আসছে। (SBI Withdrawal Charge) এতদিন মাসে চারবারের বেশি নগদ টাকা তুললে নির্দিষ্ট ক্ষেত্রে চার্জের নিয়ম থাকলেও, এবার সেই সীমা আরও স্পষ্টভাবে প্রযোজ্য হচ্ছে। ফলে মাসে বারবার ক্যাশ লেনদেন করা Basic Savings Bank Deposit (BSBD) অ্যাকাউন্টধারীদের পকেটে চাপ পড়তে পারে।
SBI Withdrawal Charge: কবে থেকে চালু নতুন নিয়ম?
SBI-এর প্রকাশিত নোটিস অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে BSBD অ্যাকাউন্টে মাসে প্রথম চারটি নগদ টাকা তোলা বিনামূল্যে থাকবে। পঞ্চম নগদ তোলা থেকে প্রতিটি লেনদেনের জন্য ১৫ টাকা + প্রযোজ্য GST দিতে হবে। এই নিয়ম ATM-এর পাশাপাশি ব্যাঙ্কের শাখার মাধ্যমে নগদ টাকা তোলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ, মাসে চারবারের বেশি নগদ তুললেই অতিরিক্ত চার্জ গুনতে হবে।
ডিজিটাল লেনদেনে থাকছে স্বস্তি
(SBI Withdrawal Charge) তবে UPI, Net Banking, Mobile Banking-সহ ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এই সীমা থাকছে না। SBI জানিয়েছে, সমস্ত স্ট্যান্ডার্ড ডিজিটাল ট্রানজ্যাকশন বিনামূল্যে এবং কোনও বিধিনিষেধ ছাড়াই চালু থাকবে।
কী এই BSBD অ্যাকাউন্ট?
BSBD অ্যাকাউন্ট মূলত এমন গ্রাহকদের জন্য, যাঁদের ন্যূনতম ব্যালান্স বজায় রাখা কঠিন। এতে ন্যূনতম ব্যালান্স রাখার বাধ্যবাধকতা নেই। সাধারণভাবে বেসিক RuPay ATM-cum-Debit Card বিনামূল্যে দেওয়া হয় এবং তার বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ নেই। নিষ্ক্রিয় অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করতেও কোনও চার্জ নেই। NEFT/RTGS-এর মতো ইলেকট্রনিক মাধ্যমে টাকা জমাতেও চার্জ লাগে না। তবে অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হতে পারে।
তাই যাঁরা নিয়মিত নগদ টাকা ব্যবহার করেন, তাঁদের জন্য ১ অক্টোবরের পর মাসে চারবারের বেশি অর্থাৎ পঞ্চম বার ক্যাশ তোলার সময় ১৫ টাকা + GST-এর খরচ মাথায় রাখতে হবে। (SBI Withdrawal Charge)
২৬/১১ মামলায় বড় পদক্ষেপ, পাকিস্তানে থাকা ৬ পলাতকের বিচার শুরুর পথে











1 thought on “বারবার SBI থেকে ক্যাশ তোলেন? সাবধান! চালু হচ্ছে নতুন নিয়ম, কী সেটা?”