(Mumbai 26/11 Terror Attack Case) মুম্বইয়ের ভয়াবহ ২৬/১১ সন্ত্রাসবাদী হামলা মামলায় পলাতক ছয় অভিযুক্তের বিরুদ্ধে অনুপস্থিতিতেই বিচার শুরুর প্রক্রিয়া আরও এক ধাপ এগোল। শুক্রবার মুম্বই পুলিশ আদালতে ‘প্রোক্লেমেশন’ বা ঘোষণাপত্র জারির প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী রিপোর্ট জমা দিয়েছে। পাকিস্তানে থাকা অভিযুক্তদের কাছে এই নির্দেশ পৌঁছে দিতে এবার আন্তর্জাতিক স্তরে প্রক্রিয়া শুরু হতে চলেছে।
Mumbai 26/11 Terror Attack Case: স্বরাষ্ট্র মন্ত্রকে পৌঁছেছে আদালতের নির্দেশ
Mumbai, Maharashtra: Special Public Prosecutor Ujjwal Nikam says, "The Government of India has introduced a new law, the Bharatiya Nagarik Suraksha Sanhita. Under Section 356, we had filed an application in court seeking permission to conduct an in absentia trial against the six… pic.twitter.com/B2sYwsLqx2
— IANS (@ians_india) August 21, 2026
বিশেষ সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকম আদালতকে জানান, গত ৩০ জুন ছয় পলাতক অভিযুক্তের বিরুদ্ধে প্রোক্লেমেশন অর্ডার জারি হয়েছিল। সেই নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয় এবং ৩ অগস্ট মন্ত্রক সেটি পাওয়ার বিষয়টি স্বীকার করেছে। পরবর্তী ধাপে নির্দেশটি ইন্টারপোলের কাছে পাঠানো হবে। পাকিস্তানে থাকা অভিযুক্তদের কাছে তা পৌঁছে দেওয়ার জন্যই এই ব্যবস্থা।
অনুপস্থিতিতেই বিচার শুরুর প্রস্তুতি
(Mumbai 26/11 Terror Attack Case) ছয় অভিযুক্তের বিরুদ্ধে নতুন করে প্রোক্লেমেশনের আবেদন করেছিল তদন্তকারী পক্ষ। কারণ, নতুন আইনি ব্যবস্থায় কোনও অভিযুক্তকে ঘোষিত পলাতক বা ‘প্রোক্লেমড অফেন্ডার’ ঘোষণা করার পরও তিনি আদালতে হাজির না হলে, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাঁর অনুপস্থিতিতেই বিচার শুরু করা সম্ভব।
তবে অভিযুক্তদের কাছে প্রোক্লেমেশন পৌঁছনোর প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। তাই আরও কিছু সময় চেয়েছে বাদী পক্ষ। শুক্রবার আদালতকে সেই বিষয়টি জানানো হয়।
Mumbai 26/11 Terror Attack Case: ১৪ সেপ্টেম্বর পরবর্তী শুনানি
আদালত আগামী ১৪ সেপ্টেম্বর মামলাটি ফের শুনবে। সেদিন প্রোক্লেমেশন জারির অগ্রগতি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার কথা পুলিশের। সমস্ত বাধ্যতামূলক আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে আদালত ছয় অভিযুক্তের অনুপস্থিতিতেই বিচার শুরুর নির্দেশ দিতে পারে।
আদালত মনে করতে পারে, বারবার সুযোগ পেয়েও হাজির না হয়ে অভিযুক্তরা কার্যত শারীরিক উপস্থিতির অধিকার স্বেচ্ছায় ত্যাগ করেছেন। এরপর তাঁদের পক্ষে লিগ্যাল এইড সেলের মাধ্যমে আইনজীবী নিয়োগ করা যেতে পারে। সেই আইনজীবীর উপস্থিতিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ ও সাক্ষ্য পেশ করে বিচার এগিয়ে নিয়ে যেতে পারবে বাদী পক্ষ।
বাড়ির উপর আছড়ে পড়ল বিশাল ক্রেন, মুম্বইয়ের কুর্লায় ভয়াবহ দুর্ঘটনায় আহত ১০-এর বেশি










1 thought on “২৬/১১ মামলায় বড় পদক্ষেপ, পাকিস্তানে থাকা ৬ পলাতকের বিচার শুরুর পথে”