রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অন্নপূর্ণার টাকা কই? পুরসভায় মহিলাদের বিক্ষোভ

Published on: August 21, 2026
Annapurna Bhandar Protest
---Advertisement---

(Annapurna Bhandar Protest) অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও হাতে না আসায় দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভায় বিক্ষোভ দেখালেন মহিলা উপভোক্তারা। তাঁদের অভিযোগ, আবেদন ও ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরেও টাকা মিলছে না। কেউ আগের মাসে টাকা পেয়েও পরের মাসে ‘আন্ডার প্রসেস’ দেখছেন, আবার কেউ মে মাস থেকে এখনও কোনও টাকা পাননি। শুক্রবার পুরসভার চেয়ারম্যানের অফিসের সামনে বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী।

Annapurna Bhandar Protest: তিন মাসেও মেলেনি টাকা

বিক্ষোভকারী মহিলাদের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইন ও অফলাইনে আবেদন করার পর তাঁদের ভেরিফিকেশনও হয়েছে। তারপরেও নির্ধারিত সময়ে টাকা না আসায় তাঁরা সমস্যায় পড়েছেন। স্বপ্না সরদার নামে এক উপভোক্তার দাবি, জুন মাসে অফলাইনে এবং ২ জুলাই অনলাইনে আবেদন করেছিলেন। তাঁর ভেরিফিকেশনও হয়ে গিয়েছে। পরিবারের কেউ সরকারি চাকরি করেন না, তাঁর স্বামী রিকশা চালান—সব তথ্য যাচাই করা সত্ত্বেও কেন টাকা আটকে রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

স্বপ্নার কথায়, তাঁর সন্তান সরকারি স্কুলে পড়ে এবং তাঁরা নিজেদের ‘যোগ্য’ উপভোক্তা বলেই মনে করেন। তাঁর দাবি, “পাবে না কেউই পাবে না দিলে সবাইকে দেবে।”

Annapurna Bhandar Protest: ‘জুলাইয়ে পেলাম, অগস্টে কেন নয়?’

নিকিতা মজুমদারের অভিযোগ, অনেকেই ভেরিফাই হওয়ার পর জুলাই মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছিলেন। কিন্তু ২০ অগস্ট টাকা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। বর্তমানে তাঁদের কারও স্টেটাস ‘আন্ডার প্রসেস’, আবার কারও ক্ষেত্রে টাকা পাওয়ার পরেও ‘রিজেক্টেড’ দেখাচ্ছে।

নিকিতার প্রশ্ন, “একবার যদি অ্যাপ্রুভ হয়, তারপর কীভাবে আন্ডার প্রসেস থাকতে পারে?” তাঁর দাবি, সমস্যার কারণ না জানিয়ে টাকা আটকে রাখা হয়েছে। শেষ পর্যন্ত পুরসভা কর্তৃপক্ষ তাঁদের আশ্বাস দিয়েছে, ‘আন্ডার প্রসেস’, ভেরিফাই হয়ে টাকা পাওয়া এবং পরে ‘রিজেক্টেড’ হওয়া উপভোক্তাদের নিয়ে আলাদা তালিকা তৈরি করা হবে। সেখানে আইডি নম্বর ও ফোন নম্বর নেওয়া হবে। পরে বিধায়কের মাধ্যমে বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর আশ্বাসও দেওয়া হয়েছে।

Annapurna Bhandar Protest: ‘আমরাও ৩০০০ টাকা চাই’

মৌমিতা নাগের দাবি, আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন তাঁরা। তাই অন্নপূর্ণা ভাণ্ডার চালু হওয়ার পর সাধারণ মহিলারাও যেন নির্ধারিত ৩০০০ টাকা পান, সেটাই তাঁদের দাবি। তিনি অনলাইন ও অফলাইন—দুই জায়গাতেই ফর্ম পূরণ করেছেন। কিন্তু মে মাস থেকে অগস্ট পর্যন্ত কোনও টাকা পাননি। তাঁর কথায়, টাকা পাবেন কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন। তবে অন্যান্য যোগ্য উপভোক্তাদের মতো তিনিও ৩০০০ টাকা পেতে চান।

আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান

(Annapurna Bhandar Protest) বিক্ষোভকারী মহিলাদের বক্তব্য, শুধু মৌখিক আশ্বাস নয়, সরকারি ভাবে সমস্যার সমাধানের নিশ্চয়তা চান তাঁরা। তাঁদের দাবি, লিখিত বা অফিসিয়াল নোটিশ না পাওয়া পর্যন্ত পুরসভা চত্বরে অবস্থান চালিয়ে যাবেন। টাকা আটকে থাকার সুনির্দিষ্ট কারণ জানিয়ে দ্রুত বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার দাবিই তাঁদের মূল বক্তব্য।

পেলেট গানে আহত ছাত্রের FIR না হওয়ায় DCP দফতরের সামনে ধর্নায় রাহুল গান্ধী


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “অন্নপূর্ণার টাকা কই? পুরসভায় মহিলাদের বিক্ষোভ”

Leave a Comment