বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পর মাঠের সংঘর্ষের জেরে বড় শাস্তির মুখে আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার লিসান্দ্রো পারেদেস। তাঁকে ১০টি আন্তর্জাতিক ম্যাচের জন্য নির্বাসিত করেছে ফিফা। দিতে হবে ৯০ হাজার মার্কিন ডলার জরিমানাও। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯০ লক্ষ টাকা। (Leandro Paredes)
স্পেনের কাছে ফাইনালে হারের পরই মাঠে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পারেদেস। পরে স্পেনের তরুণ ফুটবলার গাভির সঙ্গেও তাঁর সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে ম্যাচ কর্মকর্তাদের হস্তক্ষেপ করতে হয়। পারেদেসকে দেখানো হয় লাল কার্ড।
তদন্তের পর কড়া সিদ্ধান্ত
ঘটনার পর আলাদা তদন্ত শুরু করে ফিফা। প্রায় এক মাস ধরে চলে সেই তদন্ত। সেখানে অখেলোয়াড়োচিত আচরণ, ম্যাচের শৃঙ্খলাভঙ্গ, আপত্তিকর অঙ্গভঙ্গি এবং বৈষম্যমূলক স্লোগানের মতো অভিযোগ খতিয়ে দেখা হয়। এরপরই একাধিক ফুটবলার ও কোচিং স্টাফের বিরুদ্ধে শাস্তির ঘোষণা করা হয়েছে। (Leandro Paredes)
আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা পেয়েছেন ৭ ম্যাচের নিষেধাজ্ঞা। তাঁকেও ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে। থিয়াগো আলমাদা এবং স্পেনের গাভিকে ১ ম্যাচ করে নির্বাসিত করা হয়েছে। দু’জনের জরিমানা ৩০ হাজার মার্কিন ডলার। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাঁর জরিমানাও ৩০ হাজার মার্কিন ডলার।
শাস্তি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনেরও
শুধু ফুটবলার বা কোচিং স্টাফ নয়, শাস্তি পেয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও। সংস্থাকে ৩ লক্ষ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা। ভারতীয় মুদ্রায় যা ৩ কোটিরও বেশি টাকা। (Leandro Paredes)
এর পাশাপাশি সমর্থকদের বৈষম্যমূলক আচরণের অভিযোগও গুরুত্ব পেয়েছে। সেই কারণে আর্জেন্টিনার পরবর্তী দুটি হোম ম্যাচে অর্ধেক দর্শক নিয়ে গ্যালারি ভরানো যাবে। ফাইনালের উত্তেজনার রেশ যে মাঠ ছাড়িয়ে এবার শাস্তির তালিকাতেও পৌঁছেছে, ফিফার এই সিদ্ধান্তেই তা স্পষ্ট। (Leandro Paredes)
আরও পড়ুন :- ব্লেজার ঘুরিয়ে উদযাপন, লর্ডসে ফিরল সৌরভের জার্সি ঘোরানোর স্মৃতি












1 thought on “বিশ্বকাপ ফাইনালের সংঘর্ষের জের, ১০ ম্যাচ নির্বাসিত মেসির সতীর্থ”