আর মাত্র কয়েক ঘণ্টা। ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। রবিবারের এই মেগা ম্যাচ ঘিরে উন্মাদনা ফুটবলপ্রেমীদের মধ্যে। অথচ ফুটবলাররাই ক্লান্তিতে ধুঁকছেন। সাংবাদিক বৈঠকে এসে সবুজ মেরুন কোচ দিলেম্পেরিস স্বাভাবিকভাবেই ক্রীড়াসূচি এবং রেফারিং নিয়ে খড্গহস্ত হলেন। প্রতিকুলতার মধ্যে কাপ জয়ের সম্ভাবনা কাজে লাগাতে ফুটবলারদের তাতাচ্ছেন তিনি (mohun Bagan)।
দুই প্রতিপক্ষই নিজেদের মধ্যে অনেকটাই গুছিয়েছে। মাঝে দুই দলের পারফরম্যান্স সমর্থকদের মধ্যে আলো জ্বালিয়েছে। সেকথা মাথায় রেখেই পুরো দলকে মানসিকভাবে উদ্বুদ্ধ করার কথা বলছে সবুজ মেরুন শিবির। শনিবার ক্লাবের মাঠে বন্ধ দরজার আড়ালে অল্প প্র্যাকটিস। নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি আছে প্রতিপক্ষর সম্পর্কে চলছে বিশ্লেষণ (mohun Bagan)।
“এই ধরনের ম্যাচে মানসিক অবস্থা গুরুত্বপূর্ন ভূমিকা নিয়ে থাকে। নিজেকে কীভাবে প্রস্তত করছেন তা বড় ব্যাপার। ফুটবলারদের সঙ্গে এই ব্যাপারে কথা বলব।” বললেন দিলেম্পেরিস (mohun Bagan)।
ডার্বি জয় দিয়ে ডুরান্ড অভিযান শুরু করলেও নকআউটের দুটি ম্যাচে সবুজ মেরুনের গোল নষ্ট চিন্তায় রাখবে। যদিও এই বিষয়ে ফুটবলারদের পাশে দাঁড়িয়েছেন তিনি। সুযোগ তৈরির বিষয়টিকে ইতিবাচক ভাবে তুলে ধরছেন। তাই পরপর দুটি ম্যাচে গোলরক্ষক বিশাল কাইথের হাত যশের প্রশংসা করলেও টাই ভাঙার লড়াইয়ে ফুটবলারদের গোল নষ্ট না করার বিষয়টিও সামনে নিয়ে এসেছেন, কৃতিত্ব দিয়েছেন। প্রতিপক্ষ ইস্টবেঙ্গল সম্পর্কেও যাবতীয় হোমওয়ার্ক সেরে সবুজ-মেরুন শিবির আপাতত ডুরান্ডের শেষ ম্যাচে অপরাজিত থেকে শেষ করতে চাইছে।












2 thoughts on “মনের ক্লান্তি সরিয়ে ট্রফিতে চোখ বাগানের, কেমন হোমওয়ার্ক সারছে মোহনবাগান?”