কলকাতা ডার্বির আবহের মধ্যেই রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বরানগরে। স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে (Mohun Bagan Footballer) মোহনবাগানের প্রাক্তন ফুটবলার মানস দাসকে। একসময় কলকাতা ময়দানের পরিচিত ডিফেন্ডার ছিলেন তিনি। মোহনবাগান ছাড়াও শহরের একাধিক ক্লাবের হয়ে খেলেছেন মানস।
বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
পুলিশ সূত্রে খবর, শনিবার বরানগরের অশোকগড় এলাকার বাড়ি থেকে (Mohun Bagan Footballer) মানস দাসের স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর বয়স প্রায় ৩০ বছর। কয়েক মাস আগেই তাঁদের বিয়ে হয়েছিল বলে জানা গিয়েছে। এটি মানসের দ্বিতীয় বিয়ে।
Mohun Bagan Footballer: বিয়ের পর থেকেই অশান্তির অভিযোগ
স্থানীয়দের দাবি, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। মানসের বিরুদ্ধে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগও উঠেছে। ঘটনার পর স্থানীয়দের একাংশ দাবি করেন, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন।
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, বিক্ষোভ
অভিযোগ, পুলিশ প্রথমে যথাযথ ব্যবস্থা নেয়নি। শনিবার রাত থেকেই এলাকায় বিক্ষোভ শুরু হয়। দেহ সরানো নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসাও বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।বিক্ষোভকারীদের সরাতে লাঠিচার্জের অভিযোগও উঠেছে।
Mohun Bagan Footballer: গ্রেফতার প্রাক্তন ফুটবলার
রবিবার সকালে তদন্তে নেমে মানস দাসকে গ্রেফতার করে পুলিশ। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে গার্হস্থ্য হিংসা ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর রহস্য আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
ডাচদের কাছে হারের পর ধাক্কা ভারতের, আর্জেন্টিনার জয়ে টিকে রইল আশা












1 thought on “স্ত্রীর ঝুলন্ত দেহ; ডার্বির দিনেই গ্রেফতার প্রাক্তন মোহনবাগান ফুটবলার”