অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুরু থেকে চোখে চোখ রেখে লড়াই করেও শেষ পর্যন্ত ১-৩ গোলে হারতে হল (India) ভারতকে। গুরুত্বপূর্ণ এই পরাজয়ে হরমনপ্রীত সিংদের সেমিফাইনালের রাস্তা কার্যত কঠিন হয়ে গেল। এখন ভারতের শেষ চারের ভাগ্য অনেকটাই নির্ভর করছে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের ফলের উপর।
India: শুরু থেকেই আক্রমণে ভারত
ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই উইং ব্যবহার করে একাধিকবার ডাচ রক্ষণে চাপ তৈরি করে ভারত। বলের দখলেও এগিয়ে ছিল হরমনপ্রীতরা। তবে সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি তারা। নেদারল্যান্ডস কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও ভারতীয় রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় সেগুলি কাজে লাগাতে পারেনি।
তৃতীয় কোয়ার্টারে বদলে গেল ছবি
দ্বিতীয় কোয়ার্টারেও দুই দল সমানে সমানে লড়াই করে। কিন্তু ৪১ মিনিটে ডুকো টেলগেনক্যাম্পের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। সমতা ফেরানোর চেষ্টা করলেও পেনাল্টি কর্নারের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় (India) ভারত।
India: হরমনপ্রীতের গোলে আশা, পাল্টা আঘাতে শেষ লড়াই
চতুর্থ কোয়ার্টারের শুরুতেই তেপ হোডেমেকার্সের গোলে ২-০ করে ডাচরা। ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুরন্ত গোলে ভারতকে ম্যাচে ফেরান অধিনায়ক হরমনপ্রীত সিং। কিন্তু এরপর মাঝমাঠে ভুলের সুযোগ নিয়ে দ্রুত পাল্টা আক্রমণ থেকে থাইস ফন ড্যাম নেদারল্যান্ডসের হয়ে তৃতীয় গোল করেন। শেষ পর্যন্ত ৩-১ জয় ডাচদের।
টস জিতে ব্যাট, ৪৫-এ জয়সওয়ালও আউট; রাহুলের পর কলম্বোয় জোড়া ধাক্কা গিলদের
India: ভাগ্য পরিবর্তন ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে
এই হারের পর ভারতের সেমিফাইনাল সমীকরণ জটিল। শনিবার রাতের ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের ফলই নির্ধারণ করবে ভারতের শেষ চারে ওঠার সম্ভাবনা। ম্যাচে আর্জেন্টিনা ইংল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে। ফলে ভারতের আশা বাঁচিয়ে রাখে।
এখন ভারতকে কি করতে হবে?
সেমিফাইনালের সমীকরণ নির্ভর করছে সোমবারের শেষ ম্যাচের দিনের ওপর, যেখানে আর্জেন্টিনা ভারতের মুখোমুখি হবে এবং নেদারল্যান্ডস ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। প্রথমত, ভারতকে আর্জেন্টিনাকে অন্তত দুই গোলের ব্যবধানে হারাতে হবে। যদি এমনটা হয়, তাহলে আর্জেন্টাইনরা প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাবে, কারণ দুই গোলের ব্যবধানে জিতলে (India) ভারত গোলসংখ্যার ভিত্তিতে তাদের চেয়ে এগিয়ে যাবে এবং জয়ের ব্যবধান দুইয়ের বেশি হলে গোল পার্থক্যের ভিত্তিতে এগিয়ে যাবে।
উল্লেখ্য, আর্জেন্টিনা এই বছর FIH প্রো লিগের দুটি ম্যাচে (India) ভারতকে ৮-০ এবং ৪-২ গোলে হারিয়েছিল। তাই তাদের হারানোটাই সহজ কাজ হবে না, সেখানে দুই বা তার বেশি গোলের ব্যবধানে জেতার কথা তো বলাই বাহুল্য। এরপর, নেদারল্যান্ডসকে ইংল্যান্ডকে এমন বড় ব্যবধানে হারাতে হবে যা তাদের গোল পার্থক্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
ক্রিকেট বিশ্বকাপে পর্তুগালের কাছে ধরাশায়ী স্পেন, আরও একধাপ এগোল পর্তুগাল











1 thought on “ডাচদের কাছে হারের পর ধাক্কা ভারতের, আর্জেন্টিনার জয়ে টিকে রইল আশা”