এবার স্পেনের জয়রথ থামাল পর্তুগাল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ২৪ টি ম্যাচ জেতার পর পর্তুগালের কাছে হারলো তারা। পর্তুগালের কাছে ৫৭ রানে হেরে যায় স্পেন। এই জয়ের সুবাদে ২০২৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল (icc mens t20 world cup europe)।
icc mens t20 world cup europe: জয় ছিনিয়ে নিল পর্তুগাল
এক সময় ক্রিকেটের জগতে স্পেন ছিল অন্যতম সফল দল। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের অগস্ট পর্যন্ত টানা ২৪ টি টি-টোয়েন্টি ম্যাচে জিতে নজির গড়েছিল স্পেন। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের আন্তর্জাতিক ম্যাচ জয়ের রেকর্ডও ভেঙে দেয় স্পেন। তবে এবার পর্তুগালের কাছে হারে থেমে গেল স্বপ্নের দৌড়।
পর্তুগালের এই জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার মোজে হেনরিকস। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি পর্তুগালের হয়ে খেলতে শুরু করেন। তাঁর নেতৃত্বে টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিল দল। ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬০ রান তোলে পর্তুগাল। গোটা প্রতিযোগিতায় ১৯০-র বেশি রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকও হন হেনরিকস।
বাঁ-হাতি স্পিনার বাংলাদেশি বংশোদ্ভূত সিরাজ উল্লা খাদেম। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে স্পেনের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি।
এই ঐতিহাসিক জয়ের ফলে জার্সি, ডেনমার্ক ও স্কটল্যান্ডের সঙ্গে ইউরোপীয় মূল কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে পর্তুগাল। সেখান থেকে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে ওঠার লড়াইয়ে নামবে তারা।











