রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ডুরান্ড ফাইনালে ডার্বি-ধামাকা, নজর শুধু VVP গ্যালারি নয়, VVIP-তেও

Published on: August 23, 2026
Durand Cup Final
---Advertisement---

ঐতিহ্যের (Durand Cup Final) ডুরান্ড কাপের ফাইনালে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের মুখোমুখি কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী—মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। ডার্বির উত্তাপ এখন চরমে। মাঠের লড়াইয়ের পাশাপাশি নজর থাকবে VVIP গ্যালারিতেও। ম্যাচ দেখতে উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ একাধিক বিশিষ্ট অতিথির। সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তাদের উপস্থিতিও ফাইনালের গুরুত্ব বাড়িয়েছে।

Durand Cup Final: শক্তির বিচারে এগিয়ে মোহনবাগান

কাগজে-কলমে শক্তির বিচারে কিছুটা এগিয়ে মোহনবাগান। আক্রমণভাগে জেমি ম্যাকলারেন, মিগুয়েল ও অ্যালবার্তোর মতো তারকা বিদেশি ফুটবলার রয়েছেন। সঙ্গে জাতীয় দলের একাধিক অভিজ্ঞ ভারতীয় খেলোয়াড়। সেমিফাইনালে অল্প সময় মাঠে থেকেই ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন ম্যাকলারেন ও মিগুয়েল। ফাইনালে তাঁদের উপরই বড় দায়িত্ব।

হাবাসের কৌশলই ইস্টবেঙ্গলের ভরসা

(Durand Cup Final) ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় অস্ত্র কোচ আন্তোনিও হাবাস। ভারতীয় ফুটবলের অন্যতম সফল এই কোচ তাঁর সংগঠিত ও শক্তিশালী রক্ষণাত্মক কৌশলের জন্য পরিচিত। দিল্লির বিরুদ্ধে সেমিফাইনালে যে ভুলগুলি হয়েছিল, ফাইনালে তা শুধরে নেওয়াই লক্ষ্য সন্দীপ মান্ডি, জয় গুপ্তদের। তবে গোলের জায়গায় এখনও চিন্তা রয়েছে লাল-হলুদ শিবিরে। রশিদ ছাড়া বিদেশিদের কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স মেলেনি।

Durand Cup Final: ডার্বিতে বদলে যেতে পারে সব হিসাব

তবে ডার্বির মঞ্চে ফর্মের হিসাব অনেক সময় অপ্রাসঙ্গিক হয়ে যায়। অতীতও তার সাক্ষী। একটি মুহূর্তের ভুল বা একটি গোল কিংবা কোচের নিখুঁত কৌশল বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। তাই ডুরান্ড ফাইনালে কোটি সমর্থকের চোখ থাকবে যুবভারতীর মহারণে—কে হাসবে শেষ হাসি, মোহনবাগান না ইস্টবেঙ্গল?

ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়। সনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে।অনলাইনে লাইভ স্ট্রিমিং সনি লিভ (Sony LIV)-এ হবে।

ডুরান্ড ফাইনালে ফের মেগা ডার্বি! যুবভারতীতে বদলার ম্যাচে হাবাসের ইস্টবেঙ্গলের মুখোমুখি অপ্রতিরোধ্য মোহনবাগান


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “ডুরান্ড ফাইনালে ডার্বি-ধামাকা, নজর শুধু VVP গ্যালারি নয়, VVIP-তেও”

Leave a Comment