রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘রাগ দেখালেই ভাইরাল’, বিক্ষোভকারীদের উসকানিতে পা না দেওয়ার নির্দেশ দিল্লি পুলিশের

Published on: August 23, 2026
Delhi Police New Guidelines
---Advertisement---

জেন-জি বিক্ষোভকারীদের সামলাতে এবার পুলিশকর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল দিল্লি পুলিশ। তাঁদের স্পষ্ট বার্তা—বিক্ষোভকারীদের প্রশ্ন বা উসকানিতে কোনওভাবেই প্রতিক্রিয়া দেখানো যাবে না। কারণ, পুলিশের রাগী মুখই তাঁদের ‘কনটেন্ট’। তাই অযথা ঝামেলা এড়াতে উত্তেজিত না হওয়ার আবেদন।

Delhi Police New Guidelines: পুলিশকর্মীদের জন্য নির্দেশ

ওই নির্দেশিকায় পুলিশকর্মীদের বলা হয়েছে, “আপনার রাগী মুখটাই তাঁদের কনটেন্ট। তাঁরা আপনার সঙ্গে লড়ছেন না, এমন একটা ছবি তৈরি করছেন যেখানে আপনাকেই খলনায়ক বানানো হবে। সেই ভূমিকায় যাবেন না।”

নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিক্ষোভকারীরা কান্নাকাটি করতে পারেন, পুলিশের পায়ে পড়তে পারেন কিংবা পরিবার, বেতন বা ব্যক্তিগত বিষয় নিয়ে এমন প্রশ্ন করতে পারেন, যাতে সহানুভূতি বা রাগ তৈরি হয়। এসব পরিস্থিতিতে কোনও কথোপকথনে না গিয়ে চুপ থাকতে হবে। প্রয়োজন হলে শুধু বলতে হবে, “দয়া করে সহযোগিতা করুন, আমরা আমাদের দায়িত্ব পালন করছি।”

উল্লেখ্য, সম্প্রতি যন্তর মন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে জেন-জি বিক্ষোভের সময় পুলিশের নানা প্রতিক্রিয়া ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। কখনও পুলিশকে রাগানো হয়েছে, কখনও মজা বা কৌতুক করে তাঁদের হাসানো হয়েছে। সেইসব অভিজ্ঞতার পরই এই নির্দেশিকা দিল দিল্লি পুলিশ।

স্ত্রীর ঝুলন্ত দেহ; ডার্বির দিনেই গ্রেফতার প্রাক্তন মোহনবাগান ফুটবলার

পুলিশকর্মীদের মনে রাখতে বলা হয়েছে, তাঁরা সবসময় ক্যামেরার সামনে রয়েছেন। তাই মোবাইল সরিয়ে দেওয়া, কেড়ে নেওয়া, কোনও জিনিস ছুড়ে দেওয়া বা রেগে গিয়ে চিৎকার করা যাবে না। হাসি-ঠাট্টা, ব্যঙ্গ, গান, নাচ, ব্যঙ্গাত্মক স্যালুট বা প্ল্যাকার্ড দেখালেও প্রতিক্রিয়া না দেওয়ার নির্দেশ। (Delhi Police New Guidelines)

এছাড়া মহিলা বিক্ষোভকারীদের অযথা স্পর্শ না করা, তাঁদের দেওয়া ফুল বা খাবার গ্রহণ না করার কথাও বলা হয়েছে। তবে পুলিশের কর্তব্য ভুললে চলবে না। কেউ অসুস্থ হলে তাকে যথাসম্ভব সাহায্য করা, অ্যাম্বুল্যান্স, স্কুল পড়ুয়া ও বয়স্কদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করার মত অবশ্য কর্তব্য গুলো সব সময়ই পালন করতে হবে। সব পরিস্থিতিতেই ভদ্র ভাষা ও সম্মানজনক শারীরিক ভঙ্গি বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, সাম্প্রতিক অতীতে বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার পর এবার বড়সড় আন্দোলন বা বিক্ষোভের স্থলে পুলিশদের কীভাবে কাজ করতে হবে সে বিষয়ে এই নির্দেশিকা জারি করেছে দিল্লি পুলিশ। দিল্লির সব জেলা, রেল ও মেট্রো ইউনিটের কাছেও এই নির্দেশিকা পাঠানো হয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “‘রাগ দেখালেই ভাইরাল’, বিক্ষোভকারীদের উসকানিতে পা না দেওয়ার নির্দেশ দিল্লি পুলিশের”

  1. [2396]phtaya 63 Official Login | Best Online Slots with GCash Deposit,phtaya 63 offers a seamless gaming experience. Download the APK for easy access and learn how to play baccarat with fast GCash payments. Join the action now! visit: phtaya 63

Comments are closed.