[ছবি: এক্স]
সরকারি স্কুলের পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে এবার আইনি জটিলতায় ককরোচ জনতা পার্টির (CJP) নেতা (Abhijeet Dipke) অভিজিৎ দিপকে। মহারাষ্ট্রের লাতুরে অনুমতি ছাড়া সরকারি স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে।
কোন কোন ধারায় মামলা?
আউসা থানায় (Abhijeet Dipke) দিপকে, CJP কর্মী অজিঙ্ক্য শিন্দে-সহ কয়েকজনের বিরুদ্ধে BNS-এর ১৩২, ৩২৯(৩), ৩৫১(২) এবং ৩৫৬(২) ধারায় মামলা হয়েছে। এর মধ্যে সরকারি কর্মীর কাজে বাধা দিতে হামলা বা অপরাধমূলক বলপ্রয়োগ, হাউস ট্রেসপাস, ক্রিমিনাল ইনটিমিডেশন এবং ক্রিমিনাল ডিফেমেশনের অভিযোগ রয়েছে।
Abhijeet Dipke: ঠিক কী অভিযোগ?
Latur, Maharashtra: A major issue has been raised over the functioning of a government school in Ausa after Cockroach Janata Party founder and president Abhijit Dipke inspected the Government Central Primary School as part of his ‘School Theek Karo’ campaign pic.twitter.com/kJmE0DkGJ1
— IANS (@ians_india) August 20, 2026
জাওয়ালি এলাকার ZP Urdu School-এ অনুমতি ছাড়াই ঢুকে দীপকে ও তাঁর সঙ্গীরা পড়ুয়াদের সঙ্গে বসেন এবং স্কুলের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন বলে অভিযোগ। এতে সরকারি ও শিক্ষামূলক কাজে বাধা তৈরি হয় বলে শিক্ষক সৈয়দ শামশাদবানো খায়রাতালি FIR দায়ের করেন। স্কুল পরিদর্শনের ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন দিপকে। অভিযোগ, তিনি স্কুলের বদনাম করার চেষ্টা করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের সাসপেন্ড করানোর হুমকি দেন।
‘School Thik Karo’ ঘিরে বিতর্ক
১৫ অগস্ট স্বাধীনতা দিবসে (Abhijeet Dipke) দিপকের নিজের গ্রাম হিঙ্গোলি থেকে CJP-র ‘School Thik Karo’ অভিযান শুরু হয়। দেশের সরকারি স্কুলগুলির শিক্ষা ও পরিকাঠামো উন্নতির লক্ষ্যে বিভিন্ন রাজ্যে স্কুল পরিদর্শন করছেন দলের সদস্যরা। শুক্রবার জয়পুরের রামপুরা কানওয়ারপুরায় একটি স্কুলে CJP দলের উপর হামলার অভিযোগ ওঠে। মুম্বইয়েও অনুমতি ছাড়া পুরসভার স্কুলে CJP স্বেচ্ছাসেবকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা দফতর।
‘রাগ দেখালেই ভাইরাল’, বিক্ষোভকারীদের উসকানিতে পা না দেওয়ার নির্দেশ দিল্লি পুলিশের












