রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মহারাষ্ট্রের বিধায়কের ব্যক্তিগত সহকারীর মেয়ের রহস্যজনক মৃত্যু, বাড়ির কাছেই দেহ উদ্ধার

Published on: August 23, 2026
---Advertisement---

মহারাষ্ট্রের বারামতীতে বাড়ির কাছ থেকেই উদ্ধার হল ১৪ বছরের এক কিশোরীর দেহ। মৃতার নাম অবনী অজিত দশাভাতারে। তিনি NCP (SP) বিধায়ক রোহিত পাওয়ারের ব্যক্তিগত সহকারী অজিত দশাভাতারের মেয়ে। রবিবার সকালে বাড়ির কাছেই তাঁর দেহ মেলে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুনের বারামতী এলাকায়। (Maharashtra Girl Death)

মৃত্যু ঘিরে এখনও ধোঁয়াশা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবনীর মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের জন্য দেহ বারামতী সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

প্রাথমিক তদন্তে আত্মহত্যার সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না তদন্তকারীরা। খুন-সহ অন্য কোনও সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। (Maharashtra Girl Death)

হাসপাতালে পৌঁছন রোহিত পাওয়ার

খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান বিধায়ক রোহিত পাওয়ার। সেখানে পরিস্থিতি খতিয়ে দেখেন। অজিত দশাভাতারে দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে কাজ করছেন। জেলা পরিষদের সময় থেকেই অজিত তাঁর সঙ্গে রয়েছে বলে জানান বিধায়ক। (Maharashtra Girl Death)

১৪ বছরের একটি শিশুর সঙ্গে এমন ঘটনা কীভাবে ঘটল, তা বুঝতে পারছেন না বলেও জানান রোহিত। তিনি বলেন, ময়নাতদন্তের সময় কোনও রকম গাফিলতি যেন না হয়।

রোহিত আরও বলেন, পুলিশি তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করছেন তাঁরা। ঘটনার সত্যটা সামনে আনতে হবে। পুলিশের তদন্তে কোনও ত্রুটি ধরা পড়লে তার ফল ভুগতে হবে বলেও সতর্ক করেন তিনি। (Maharashtra Girl Death)

এদিকে, পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অবনীর মৃত্যুর নেপথ্যে ঠিক কী ঘটেছিল, সেটাই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। (Maharashtra Girl Death)

আরও পড়ুন :- EMI-এর চাপে চরম সিদ্ধান্ত! যমুনায় ঝাঁপ দিলেন দিল্লির নৃত্যশিক্ষক


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “মহারাষ্ট্রের বিধায়কের ব্যক্তিগত সহকারীর মেয়ের রহস্যজনক মৃত্যু, বাড়ির কাছেই দেহ উদ্ধার”

Leave a Comment