আইফোনের মাসিক কিস্তি বা EMI দিতে পারছিলেন না। এমনটাই দাবি। আয় কমে যাওয়ায় বাড়ছিল চাপ। সেই মানসিক চাপেই দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনায় ঝাঁপ ৩০ বছরের নৃত্যশিক্ষক দীপক কুমারের বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত তাঁকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকারীরা। (iPhone)
কালিন্দী কুঞ্জে রাতের ঘটনা
ঘটনাটি শুক্রবার রাতের। দক্ষিণ-পূর্ব দিল্লির কালিন্দী কুঞ্জের একটি ঘাট থেকে রাত সাড়ে ৮টা নাগাদ যমুনায় ঝাঁপ দেন দীপক। সেই সময় এলাকায় টহল দিচ্ছিলেন কয়েক জন পুলিশকর্মী। তাঁরাই ঘটনাটি দেখতে পান এবং দ্রুত উদ্ধারকারী দলকে খবর দেন। (iPhone)
যমুনার জলে কিছুটা দূর যাওয়ার পর দীপককে জলের মধ্যে হাবুডুবু খেতে দেখা যায়। জানতে পেরে উদ্ধারকারী নৌকা তাঁর দিকে এগিয়ে যায়। শেষ পর্যন্ত কাদামাখা জল থেকে তাঁকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসা হয়।
কমে গিয়েছিল আয়
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, দীপক দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকেন। পেশায় তিনি নৃত্যশিক্ষক। পাশাপাশি বাগানের কাজও করেন।
পুলিশের কাছে দীপক জানান, গত কয়েক মাসে তাঁর আয় অনেকটাই কমে গিয়েছিল। ফলে আইফোনের মাসিক EMI মেটাতে সমস্যা হচ্ছিল। কিস্তির চাপ থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শেষ পর্যন্ত সেই চাপ তাঁকে আত্মহত্যার চেষ্টা করতে বাধ্য করে বলে পুলিশ জানিয়েছে। (iPhone)
উদ্ধারের পর দীপককে কাউন্সেলিং করে পুলিশ। তাঁর স্ত্রী এবং শ্যালককে ডাকা হয় থানায় । পরে তাঁদের সঙ্গে দীপককে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
মহারাষ্ট্রের ঘটনার দিনেই দিল্লিতে কাণ্ড
দিল্লির এই ঘটনা সামনে এসেছে মহারাষ্ট্রের একটি মর্মান্তিক ঘটনার দিনেই। সেখানে একটি পরিবারের তিন জনের পাহাড়ি খাদে পড়ে মৃত্যু হয়েছিল। প্রথমে দাবি করা হয়েছিল, আইফোনের EMI দিতে না পারা নিয়ে ১৮ বছরের এক যুবকের সঙ্গে পরিবারের সদস্যদের বিবাদ হয়েছিল। যদিও তদন্তে পরে অন্য বেশ কিছু তথ্য সামনে আসে। (iPhone)
এর মধ্যে মৃতা সঙ্গীতা চান্দগুড়ের ইউটিউব চ্যানেলে সম্পর্ক ও তার মূল্যবোধ নিয়ে দেওয়া একটি ভিডিয়ো ও তদন্তকারীদের নজরে এসেছে। ভিডিয়ো টি দুর্ঘটনার এক দিন আগে পোস্ট করা হয়েছিল।
আরও পড়ুন :- নেই পানীয় জল-শৌচালয়, রাজস্থানে বেহাল সরকারি শিক্ষা ব্যবস্থা













2 thoughts on “EMI-এর চাপে চরম সিদ্ধান্ত! যমুনায় ঝাঁপ দিলেন দিল্লির নৃত্যশিক্ষক”