রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গিরিডি-হাজারিবাগে, ৯০০-র বেশি অজ্ঞাতের বিরুদ্ধে মামলা

Published on: August 23, 2026
Jharkhand Student Protest
---Advertisement---

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে পড়ুয়াদের আন্দোলন ঘিরে উত্তেজনা তুঙ্গে। গিরিডি ও হাজারিবাগে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মোট তিনটি FIR দায়ের হয়েছে। পুলিশের দাবি, এই মামলাগুলিতে ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। তবে এছাড়াও ৯০০-র বেশি অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধেও মামলা করা হয়েছে। (Jharkhand Student Protest)

ঘটনার সূত্রপাত শুক্রবার, ২১ অগস্ট। ঝাড়খণ্ডের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে গিরিডির গান্ধী ময়দানে হাজার হাজার চাকরিপ্রার্থী জড়ো হন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কুশপুতুল পোড়ানোর কর্মসূচি ছিল তাঁদের। সেই কর্মসূচিকে কেন্দ্র করেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় গিরিডির টাউন থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা শুক্রবারের সংঘর্ষের ঘটনার রাতে, অন্যটি শনিবার, ২২ অগস্টের ঘটনার পর দায়ের হয়।

অন্যদিকে, হাজারিবাগেও একই ধরনের অভিযোগে একটি মামলা করা হয়েছে। সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগ আনা হয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

VIP সংস্কৃতিতে ‘না’, সাদা তোয়ালে সরিয়ে ভাইরাল IAS অফিসার তুকারাম মুন্ডে

উল্লেখ্য, এর আগে রাঁচির কোতওয়ালি থানাতেও তিনটি দায়ের করা হয়েছিল। সেখানে ১৪ জনের নাম উল্লেখ করার পাশাপাশি ২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর অভিযোগ আনা হয়েছে। (Jharkhand Student Protest)

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে কয়েক দিন ধরেই ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় চাকরিপ্রার্থীদের মধ্যে FIR ক্ষোভ তৈরি হয়েছে। সেই আন্দোলনই গিরিডি ও হাজারিবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষের রূপ নেয়। ঘটনায় একাধিক গ্রেফতারও হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ফলে আন্দোলন ঘিরে রাজ্যজুড়ে চাপানউতোর আরও বাড়তে শুরু করেছে। আগামী দিনে এই আন্দোলন কোন দিকে গড়ায়, এটিও নিট প্রশ্ন ফাঁসে যন্তর মন্তরে হওয়া ছাত্র আন্দোলনের মতো বড় আকার নেয় কিনা সেদিকেই এখন নজর সকলের।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গিরিডি-হাজারিবাগে, ৯০০-র বেশি অজ্ঞাতের বিরুদ্ধে মামলা”

Leave a Comment