[ছবি: এক্স]
সোমবার ভোরে মহারাষ্ট্রের অমরাবতী জেলার সরকারি মহিলা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত তিন সদ্যোজাতের। (NICU Fire) ভোর সাড়ে ৩টে নাগাদ হাসপাতালের তৃতীয় তলায় থাকা Neonatal Intensive Care Unit (NICU)-তে আগুন লাগে। সেই সময় সেখানে চিকিৎসাধীন ছিল ৩৯ জন নবজাতক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
NICU Fire: ভেন্টিলেটরে বিস্ফোরণ থেকেই আগুন?
প্রাথমিকভাবে জানা গিয়েছে, NICU-তে থাকা একটি ভেন্টিলেটরে বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। বেশ কয়েকজন শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ছয় শিশুকে পরবর্তী চিকিৎসার জন্য সুপার-স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
Three newborns die in fire at govt hospital's NICU in Maharashtra's Amravati. pic.twitter.com/KthYAa6R3H
— News Arena India (@NewsArenaIndia) August 24, 2026
NICU Fire: তিন শিশুর মৃত্যু, হাসপাতালে ছুটছেন নেতারা
বাদনেরা কেন্দ্রের বিধায়ক রবি রানা তিন সদ্যোজাতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। প্রাক্তন অমরাবতীর সাংসদ নবনীত রানা ঘটনাস্থলে গিয়েছেন। ঘটনায় আহতদের চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা ও অন্যান্য ব্যবস্থা করা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের
#WATCH | Amravati, Maharashtra: Three newborn babies lost their lives after a fire broke out in the Neonatal Intensive Care Unit (NICU) of the District Women’s Hospital. According to preliminary information, the fire erupted at around 3.30 am on the third floor of the hospital,… pic.twitter.com/fhSQvykujw
— ANI (@ANI) August 24, 2026
(NICU Fire) ঘটনার খবর পৌঁছেছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের কাছেও। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই সম্পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্যের রাজস্বমন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন, আহতদের সমস্ত ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং মৃত শিশুদের পরিবারের পাশে সরকার ও প্রশাসন রয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
২০২১-এ ভাণ্ডারার ঘটনার পুনরাবৃত্তি?
এর আগে ২০২১ সালের ৯ জানুয়ারি কোভিড-পর্বে মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলা হাসপাতালে NICU-তে আগুন লেগে ১০ সদ্যোজাতের মৃত্যু হয়েছিল। (NICU Fire) সেই ঘটনার পর হাসপাতালগুলিতে অগ্নি-নিরাপত্তা জোরদার-সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। তার পরেও অমরাবতীর ঘটনায় ফের প্রশ্নের মুখে উঠল হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা।
পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গিরিডি-হাজারিবাগে, ৯০০-র বেশি অজ্ঞাতের বিরুদ্ধে মামলা













1 thought on “মহারাষ্ট্রের অমরাবতী হাসপাতালের NICU-তে ভয়াবহ আগুন, মৃত্যু ৩ সদ্যোজাতের”