রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সংসদ অধিবেশন শেষের ঘোষণা আটকে কেন? তবে কি ডিলিমিটেশন বিল ঘিরে বড় চমকের প্রস্তুতি?

Published on: August 24, 2026
Delimitation Bill
---Advertisement---

সংসদের বাদল অধিবেশন ১৩ অগস্ট অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়েছে। (Delimitation Bill) কিন্তু ১০ দিনেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও আনুষ্ঠানিকভাবে অধিবেশন সমাপ্তির ঘোষণা হয়নি। আর এই অস্বাভাবিক বিলম্ব ঘিরেই রাজধানীর রাজনৈতিক মহলে জোর জল্পনা—তবে কি বড় কোনও বিল আনার প্রস্তুতি চলছে?

কেন এত জল্পনা?

সাধারণত অধিবেশন মুলতবির দুই থেকে চার দিনের মধ্যেই রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে তার সমাপ্তি ঘোষণা করা হয়। অনেক ক্ষেত্রে মুলতবি ও সমাপ্তির প্রক্রিয়া একই দিনেও সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী, লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি হলেও রাষ্ট্রপতির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত অধিবেশন আইনগতভাবে শেষ হয় না। কেন্দ্রের সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রপতি এই ঘোষণা করেন। (Delimitation Bill)

Delimitation Bill: নজরে ডিলিমিটেশন

বিরোধীদের একাংশের অনুমান, সরকার হয়তো গুরুত্বপূর্ণ কোনও বিল নিয়ে এগোতে চাইছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত নারী সংরক্ষণ বিলকে ঘিরে। নতুন অধিবেশন না ডেকেই প্রয়োজনে বর্তমান অধিবেশন পুনরায় চালুর সুযোগ রাখতেই কি সমাপ্তি ঘোষণা আটকে রাখা হয়েছে—উঠছে সেই প্রশ্ন।

Delimitation Bill: দক্ষিণের আপত্তি

জনসংখ্যার ভিত্তিতে ডিলিমিটেশন হলে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে লোকসভা আসন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সূত্রের খবর, সেই উদ্বেগ কাটাতে কেন্দ্র রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে লোকসভা আসন প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সম্ভাব্য রূপরেখা তৈরি করেছে।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে দক্ষিণ আঞ্চলিক পরিষদের বৈঠকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ও ডিলিমিটেশন প্রসঙ্গ তোলেন।

কংগ্রেসের প্রশ্ন

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, সাধারণত মুলতবি ও সমাপ্তির মধ্যে এতটা ব্যবধান থাকে না। ফলে কেন্দ্রের নীরবতা ঘিরে জল্পনা আরও বাড়ছে। আগামী কয়েক দিনের পদক্ষেপেই স্পষ্ট হতে পারে, সত্যিই কি (Delimitation Bill) ডিলিমিটেশন নিয়ে বড় কোনও ঘোষণা আসতে চলেছে।

মহারাষ্ট্রের অমরাবতী হাসপাতালের NICU-তে ভয়াবহ আগুন, মৃত্যু ৩ সদ্যোজাতের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “সংসদ অধিবেশন শেষের ঘোষণা আটকে কেন? তবে কি ডিলিমিটেশন বিল ঘিরে বড় চমকের প্রস্তুতি?”

Leave a Comment