বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এদিনও সক্রিয় রয়েছে নিম্নচাপ। (Weather Update) পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ ধীরে ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর ওড়িশার উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Weather Update: দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি
নিম্নচাপের প্রভাবে আজ, সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি রয়েছে হলুদ সতর্কতা। (Weather Update) ভারতীয় আবহাওয়া দফতর বা IMD-র পূর্বাভাস অনুযায়ী, আজ, সোমবার দিনভর আকাশ সাধারণত মেঘলা থাকবে।
Weather Update: কেমন থাকবে কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতার কোথাও কোথাও এক-দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
উত্তরবঙ্গেরও প্রায় জেলাতেই বৃষ্টিতে
(Weather Update) অন্যদিকে IMD-র পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গেরও প্রায় সবকটি জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বর্ধমানে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর কড়া বার্তা, হাসপাতাল নিয়ে কী কী নির্দেশ দিলেন তিনি?










1 thought on “নিম্নচাপের ভ্রুকুটি, আজ দুই বঙ্গে কেমন থাকবে?”