(Sharadwat Mukherjee) টানা তিনদিন ধরে পূর্ব বর্ধমানের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতাল পরিদর্শনের পর রবিবার জেলার স্বাস্থ্য পরিষেবার খুঁটিনাটি নিয়ে প্রশাসনিক বৈঠকে বসলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের অঙ্গীকার হলে আয়োজিত এই বৈঠকে হাসপাতালের পরিকাঠামোর পাশাপাশি রোগীদের খাবারের মান ও পরিবেশন নিয়েও উঠে এল একাধিক অভিযোগ।
Sharadwat Mukherjee: বৈঠকে প্রশাসনের শীর্ষ কর্তারা
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলার কয়েকজন বিধায়ক, জেলাশাসক শ্বেতা আগারওয়াল, পুলিশ সুপার মিস পুষ্পা এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম-সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তবে বৈঠকে অনুপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এবং জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়।
রেল-প্রতিরক্ষা থেকে PMO, ৮.২৩ লক্ষ সরকারি পদ খালি, RTI-তে সামনে এল বিস্ফোরক তথ্য
Sharadwat Mukherjee: হাসপাতালের খাবার নিয়ে কী বললেন মন্ত্রী?
স্বাস্থ্যমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালের রোগীদের ডায়েটের বরাদ্দ ৫৫ টাকা থেকে দ্বিগুণ করে ১১১ টাকা করেছেন। সেই অনুযায়ী রোগীরা খাবার পাচ্ছেন কি না, তা শুধু দেখে আসেননি তিনি; বর্ধমান মেডিকেল কলেজ এবং কালনা হাসপাতালে রান্নাঘর ও খাবার পরিবেশনের ব্যবস্থাও খতিয়ে দেখেছেন।
মন্ত্রী বলেন, রোগীদের নিজেদের থালা-বাটি নিয়ে হাসপাতালে আসতে হচ্ছে। তাঁর কটাক্ষ, পরিস্থিতি যদি এমনই হয়, তাহলে রোগীদের যেন এবার “হোল্ডল নিয়ে বিছানা-বেডিং” নিয়েও হাসপাতালে আসতে হয়। রান্নাঘরগুলিতে ভালো মানের স্টিলের ইউটেনসিল দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
কম্পার্টমেন্টাল ডিশের প্রস্তাব
খাবার যাতে আলাদা করে পরিবেশন করা যায়, তার জন্য কম্পার্টমেন্টাল ফুড ডিশ ব্যবহারের প্রস্তাব দিয়েছেন মন্ত্রী। এতে ডাল, শাকসবজি, তরকারি আলাদা থাকবে এবং খাবারের পরিমাণও নজরে রাখা সহজ হবে।
(Sharadwat Mukherjee) মন্ত্রী জানান, খাবারের মান আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে। রোগীরাও তা স্বীকার করেছেন। তবে ডালের পরিমাণ ও গুণমান নিয়ে এখনও সমস্যা রয়েছে। তাঁর দাবি, ডালের পরিমাণ বাড়ানো সহজ হলেও গুণমানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। কলকাতায় ফিরে সোমবার ভেন্ডরদের সঙ্গে বৈঠক করে খাবার সরবরাহের জন্য একটি “ফুলপ্রুফ” পরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়া হবে।
মমতার নামে এখনও ইস্যু ১৯ রবীন্দ্ররচনা, বই ফেরত নিয়ে বিধানসভার গ্রন্থাগারে জটিলতা












[5525]Takbat Official Login | সেরা অনলাইন স্লট ও ক্যাসিনো গেম,takbat অ্যাপ ডাউনলোড করে সেরা অনলাইন স্লট গেম উপভোগ করুন। বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট করে আজই আপনার অ্যাকাউন্ট লগইন করুন। visit: takbat