নেফ্রোলজি বিল্ডিংয়ের সামনে বসেছিলেন, হঠাৎই মাথার উপর ভেঙে পড়ল গাছ। SSKM হাসপাতাল চত্বরেই গাছ ভেঙে মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম রাহিদা বিবি (৪৬)। তিনি বীরভূমের নলহাটির বাসিন্দা বলে জানা গিয়েছে। হাসপাতালের নিউরোলজি বিল্ডিং সংলগ্ন OPD গেট নম্বর ১-এর পাশে বসার জায়গায় আচমকাই গাছটি উপড়ে পড়ে (sskm hospital)।
sskm hospital: কীভাবে ঘটল দুর্ঘটনা?
জানা গিয়েছে, সোমবার দুপুরের দিকে হাসপাতাল চত্বরে একটি গাছ ভেঙে পড়ে। সেই সময় সেখানে বসে ছিলেন রহিদা বিবি। গাছের নীচে চাপা পড়েন তিনি। এরপরেই ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয় রহিদা বিবিকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বড় গাছ ভেঙে মাথার উপরে পড়ায় ঘটনাস্থলেই রহিদা বিবির মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে (sskm hospital)।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ। কী ভাবে গাছটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
SSKM-এ রাহেদা বিবি আত্মীয় আখলিমা বিবি ভর্তি রয়েছেন। তাঁকে দেখাশোনা করতেই বীরভূমের নলহাটি থেকে রাহেদা বিবি SSKM-এ এসেছিলেন। আর আজ হাসপাতালে ভিতরে দুর্ঘটনায় তাঁর প্রাণ গেল।
কলকাতায় বর্ষা ও ঝোড়ো হাওয়ার সময় গাছ ভেঙে পড়ে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। চলতি বছরের জুন মাসেও শহরে প্রবল হাওয়ার দাপটে একাধিক গাছ ভেঙে পড়েছিল। সেই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছিল এবং একাধিক মানুষ আহত হন।
তবে এসএসকেএম হাসপাতাল চত্বরে সোমবারের ঘটনায় গাছটি কী কারণে ভেঙে পড়ল, সেটি এখনও স্পষ্ট নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের তরফে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।









1 thought on “মাথার উপরে ভেঙে পড়ল গাছ, SSKM-এ মৃত্যু মহিলার”