রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

“ফুটপাথ সংসার পাতার জায়গা নয়”, বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল

Agnimitra Paul
---Advertisement---

পার্ক স্ট্রিট এলাকায় ফুটপাত পরিদর্শনের সময় এক ফুটপাতবাসী বৃদ্ধার সঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের বাদানুবাদের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় শুরু হয়। এই পরিস্থিতিতেই এই বিতর্কের পাল্টা জবাব দিলেন স্বয়ং মন্ত্রী।

Agnimitra Paul: কী বললেন অগ্নিমিত্রা?

সোমবার সামাজ মাধ্যমে একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে অগ্নিমিত্রা পাল দাবি করেন, “ব্যস্ত রাস্তার ধারের সংকীর্ণ ফুটপাতে শিশু যখন হামাগুড়ি দিচ্ছিল, তখন সেখানে স্টোভ জ্বালানো অত্যন্ত বিপজ্জনক ছিল। কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় কে নিত?”

বিরোধীদের কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, বিরোধীরা এই ঘটনা নিয়ে শুধু ‘রাজনীতির রুটি সেঁকছে’। তিনি স্পষ্ট জানান, কোনো শিশুর মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, বরং সুরক্ষার খাতিরে ও নিয়ম বজায় রাখতে তাদের সরে যেতে বলা হয়েছে।

অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী জানান, ফুটপাত কোনও ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি বা সংসার পাতার জায়গা নয়, তা সাধারণ পথচারীদের জন্য। শহরকে সুন্দর ও যানজটমুক্ত না করলে রাজ্যে শিল্প ও বিনিয়োগ আসবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি এও স্বীকার করেন যে, হয়তো তাঁর কথা বলার ভঙ্গি বা ‘বুঝিয়ে বলা’ আরও একটু সংযত হওয়া উচিত ছিল।

পাশাপাশি এই নিয়ে বিরোধীদেরও তীব্র আক্রমণ করেন অগ্নিমিত্রা। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্নীতি, তোলাবাজি এবং কর্মসংস্থানের অভাবের কারণে বহু মানুষ ফুটপাতে বসবাস করতে বাধ্য হয়েছেন। এখন ফুটপাত, হকার বা অবৈধ পার্কিং উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। একদিকে মানবিকতার প্রশ্ন তুলে সরকারের সমালোচনা করছে বিরোধীরা, অন্যদিকে প্রশাসনের দাবি, নাগরিক স্বার্থ ও জননিরাপত্তার কথা মাথায় রেখেই ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলছে।

অন্যদিকে, রাজ্যে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য কলকাতায় ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ চালু করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার তা আসানসোলেও চালু হলো। দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে মহিলা পুলিশের দুর্গা বাহিনীর উদ্বোধন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মহিলাদের নিরাপত্তার স্বার্থে, ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ চালু হওয়া নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, “এটা অত্যন্ত গর্বের বিষয়। প্রায় ১০ জন স্ত্রী শক্তি তাঁরা আজকে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর সদস্য হলেন। ১০ টি স্কুটি নিয়ে তাঁরা জেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন। এরপর দুর্গাপুর নিয়েও আমরা চিন্তাভাবনা করছি। এরা রাস্তায় থাকবে। মা-বোনেদের উপর অত্যাচার শ্লীলতাহানি যাতে না হয় এবং মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই ক্যাটিগরিও বলে দিয়েছিলেন। আমি অত্যন্ত গর্বিত যে আমি এখানে উপস্থিত ছিলাম। কোনও মহিলা বিপদে পড়লে, ১০০ বা ১১২ নম্বর ডায়েল করে অভিযোগ জানাতে পারবেন।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on ““ফুটপাথ সংসার পাতার জায়গা নয়”, বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল”

Leave a Comment