কলম্বো টেস্টে উত্তপ্ত মুহূর্তের জের। শাস্তি পেলেন ভারতের যশস্বী জয়সওয়াল এবং শ্রীলঙ্কার পেসার অসিতা ফার্নান্দো। দু’জনকেই ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। পাশাপাশি দু’জনের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। (Jaiswal-Fernando Clash)
কী হয়েছিল মাঠে?
ঘটনাটি ঘটে টেস্টের প্রথম দিন, ভারতের ইনিংসের ১৭তম ওভারে। ফার্নান্দোর বলে ৫৩ বলে ৪৫ রান করে বোল্ড হন জয়সওয়াল। অভিযোগ, আউট হওয়ার পর মাঠ ছাড়ার সময় ভারতীয় ব্যাটারকে উস্কানিমূলক ‘সেন্ড-অফ’ দেন ফার্নান্দো। (Jaiswal-Fernando Clash)
সেখান থেকেই পরিস্থিতি গরম হয়ে ওঠে। জয়সওয়াল ঘুরে দাঁড়িয়ে ফার্নান্দোর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক সময় দু’জনের মাথাও একে অপরের সংস্পর্শে আসে। পরে শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা এবং সতীর্থরা এসে পরিস্থিতি সামাল দেন।
আইসিসির শাস্তি
আইসিসি জানিয়েছে, জয়সওয়াল ও ফার্নান্দো দু’জনেই ‘কোড অফ কন্ডাক্ট’-এর ২.১২ ধারা ভেঙেছেন। এই ধারায় মাঠে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শের বিষয়টি রয়েছে। (Jaiswal-Fernando Clash)
দু’জনেই নিজেদের অপরাধ স্বীকার করেছেন। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তিও তাঁরা মেনে নিয়েছেন। ফলে আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে দু’জনের কারও কোনও অপরাধের রেকর্ড ছিল না।
আগেই মুখ খুলেছিলেন জয়সওয়াল
ঘটনার পর জয়সওয়াল জানিয়েছিলেন, পুরো ঘটনা না জেনে মন্তব্য করা ঠিক নয়। তাঁর দাবি, ফার্নান্দো তাঁকে ঠিক কী বলেছিলেন, সেটিও জানা দরকার। ভারতীয় ব্যাটারের বক্তব্য, মাঠে কেউ সীমা ছাড়ালে তার জবাব দেওয়া হবে।
ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও জানিয়েছিলেন, আবেগের কারণেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। তবে তাঁর মতে, ফার্নান্দোর জয়সওয়ালের এতটা কাছে যাওয়া উচিত হয়নি।
শক্তিশালী জায়গায় ভারত
ঘটনার বাইরে ম্যাচে অবশ্য দারুণ জায়গায় ভারত। দেবদূত পাডিক্কালের ১১৭ রানের দুরন্ত ইনিংসে ভারত বড় রান তুলেছে। জয়সওয়াল ও অধিনায়ক শুভমান গিলও অর্ধশতরান করেন।
দ্বিতীয় দিনের শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় ভারতের স্কোর ছিল ৮ উইকেটে ৪৭৫। ধ্রুব জুরেল ৯৫ রানে অপরাজিত। ঋষভ পন্ত কবজিতে চোট পেয়ে ৩ রানে রিটায়ার্ড হার্ট হলেও পরে ব্যাট করতে ফেরেন। ফার্নান্দোর বলেই আউট হন রবীন্দ্র জাদেজা। (Jaiswal-Fernando Clash)
আরও পড়ুন :- ইস্টবেঙ্গল জিততেই সৌরভের শুভেচ্ছা, কী কথা হলো দেবব্রত সরকারের সঙ্গে?













Best spot for those who want a straightforward and honest platform. No hidden fees and the bonuses are legit. Check out bdkhala88 for a fair game.