রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ইস্টবেঙ্গলের ডুরান্ড জয়, তবু ভারতীয় ফুটবল নিয়ে কেন হতাশ দেবাশিস ধর?

Published on: August 25, 2026
Debasish Dhar
---Advertisement---

২২ বছর পর ডুরান্ড কাপ জিতে ইস্টবেঙ্গলের ঘরে ফিরেছে ট্রফি। (Debasish Dhar) লাল-হলুদের এই সাফল্যের আবহেও ভারতীয় ফুটবলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করলেন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর। তাঁর নজর এখন শুধু কোনও একটি দলের সাফল্যে নয়, বরং দীর্ঘমেয়াদে দেশের ফুটবলের পরিকাঠামো বদলের দিকে। সেই লক্ষ্যেই স্পোর্টস ইউনিভার্সিটি তৈরির উদ্যোগের কথা জানিয়েছেন তিনি।

ইস্টবেঙ্গলের জয়, কিন্তু ভারতীয় ফুটবলের র‍্যাঙ্কিংয়ে হতাশা

ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপ জয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে (Debasish Dhar) দেবাশিস ধর জানিয়েছেন, বিধায়ক হিসেবে ম্যাচ দেখার জন্য বিধানসভা থেকে তাঁকে টিকিট দেওয়া হলেও ব্যস্ততার কারণে ম্যাচটি দেখার সুযোগ হয়নি। তিনি নিজেকে “হার্ডকোর ডাই-হার্ড ফ্যান” বলেও মনে করেন না। তবে বিশ্বকাপের ম্যাচ দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করে ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থায় হতাশা প্রকাশ করেছেন তিনি।

তাঁর কথায়, ভারতীয় ফুটবলকে ১২৭ নম্বর র‍্যাঙ্কিংয়ে দেখে তিনি ব্যক্তিগতভাবে হতাশ। তাঁর মতে, শুধু তাৎক্ষণিক সাফল্য নয়, আগামী ১০ বছরের লক্ষ্য সামনে রেখে ফুটবলের মান ও পরিকাঠামো উন্নত করার পরিকল্পনা প্রয়োজন।

বিজেপি সরকারের ১০০ দিনে কতটা বদলাল সোনারপুর উত্তর? তুলে ধরলেন বিধায়ক দেবাশিস ধর

Debasish Dhar: হাজার একর জমিতে স্পোর্টস ইউনিভার্সিটির ভাবনা

এই পরিস্থিতিতে স্পোর্টস ইউনিভার্সিটির কথা বলেছেন সোনারপুর উত্তরের বিধায়ক। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রায় হাজার একর জমি নিয়ে একটি বড় প্রকল্পের সম্ভাবনা রয়েছে। সরকার যদি জমি অধিগ্রহণ করে প্রকল্পটি বাস্তবায়নের সুযোগ দেয়, তাহলে সেখানে আধুনিক মানের বিভিন্ন খেলাধুলার পরিকাঠামো তৈরি করা সম্ভব বলে মনে করেন তিনি। উল্লেখ্য, গত বাজেটে স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

(Debasish Dhar) দেবাশিস ধর জানান মাঠ নয়, খেলোয়াড়দের থাকার সুযোগ-সুবিধার দরকার। যাতে শৈশব থেকেই তৈরি হতে পারে।

Debasish Dhar: ‘মাঠ নেই, পরিকাঠামোও খারাপ’

ভারতীয় ফুটবলে বাঙালি খেলোয়াড়ের সংখ্যা কমে যাওয়া এবং স্পোর্টস ইউনিভার্সিটিতে বাঙালিদের প্রাধান্য দেওয়ার প্রশ্নে সরাসরি কোনও প্রতিশ্রুতি না দিয়ে দেবাশিস ধর বরং পরিকাঠামো তৈরির উপর জোর দিয়েছেন। তাঁর বক্তব্য, “এমনিতেই আমাদের মাঠ নেই আর মাঠগুলোর অবস্থা খুবই খারাপ। সেই মাঠে বিশ্বমানের ফুটবলার তৈরি করা সম্ভব নয়।”

(Debasish Dhar) তিনি আরও জানিয়েছেন, স্পোর্টস ইউনিভার্সিটি তৈরির জন্য সরকারকে উদ্যোগী হতে প্রস্তাব দেবেন এবং প্রয়োজন হলে বিনিয়োগ আনার ক্ষেত্রেও নিজের ভূমিকা রাখার চেষ্টা করবেন।

ক্রিকেটের সাফল্য ও হকির উন্নতির উদাহরণ টেনে তাঁর মত, একইভাবে ফুটবলকেও পিছিয়ে থাকা অবস্থা থেকে তুলে আনতে হবে। তাঁর কথায়, মেসির মতো বিশ্বমানের খেলোয়াড়দের দেখার পর ভারতীয় ফুটবলকে সেই মানের কাছাকাছি নিয়ে যেতে না পারলে বিশ্বকাপে ভারতের স্বপ্ন “দুরাশা” হয়েই থাকবে। তাই তাঁর বার্তা—বর্তমানের তাৎক্ষণিক সাফল্যের পাশাপাশি ভবিষ্যতের জন্য “অ্যাগ্রেসিভ” পরিকল্পনা প্রয়োজন।

জয়সওয়াল-ফার্নান্দোকে জরিমানা, কলম্বো টেস্টের উত্তপ্ত মুহূর্তে কড়া শাস্তি


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “ইস্টবেঙ্গলের ডুরান্ড জয়, তবু ভারতীয় ফুটবল নিয়ে কেন হতাশ দেবাশিস ধর?”

Leave a Comment