রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ইউরোপের রেসে গাড়ি দুর্ঘটনা, কেমন রয়েছেন দক্ষিণী অভিনেতা অজিত কুমার?

Published on: August 24, 2026
---Advertisement---

গতির নেশা যে কী বিপদ ডেকে আনতে পারে তার উদাহরণ অনেক রয়েছে। এ বার সেই গতির নেশায় সমস্যায় পড়লেন দক্ষিণী তারকা অজিত কুমার। মোটরস্পোর্টের রেসে নেমে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা দিল অজিত কুমারের গাড়ি। ইউরোপের একটি রেসে এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে তাঁর ভক্তদের মধ্যে। কেমন রয়েছেন তিনি? (Ajith Kumar Car Crash)

রেসের মাঝেই দুর্ঘটনা

অজিত কুমার দীর্ঘদিন ধরেই মোটরস্পোর্টের সঙ্গে যুক্ত। এ বার ইউরোপে তাঁর রেস চলাকালীনই ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, এশিয়ান লে মঁ সিরিজ এবং মিশেলিন লে মঁ কাপের মতো এন্ডুরেন্স রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। রেসের মধ্যে অজিতের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। একই সময়ে বেশ কয়েকটি দলের গাড়িতে প্রযুক্তিগত সমস্যাও দেখা দেয়। চাকার সমস্যা ছিল তার মধ্যে অন্যতম। (Ajith Kumar Car Crash)

তবে দুর্ঘটনার পর অজিত নিরাপদেই ছিলেন। বড় কোনও আঘাত পাননি।

এর আগেও একাধিক দুর্ঘটনা

রেস ট্র্যাকে অজিতের এমন অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। ২০২৫ সালে ইতালিতে জিটি৪ ইউরোপিয়ান সিরিজে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। সেবারও চোট ছাড়াই গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। একই বছর স্পেনের ভ্যালেন্সিয়ায় পোর্শে স্প্রিন্ট চ্যালেঞ্জে তাঁর গাড়ি দু’বার উল্টে গিয়েছিল। সেখান থেকেও অক্ষত অবস্থায় ফেরেন অভিনেতা। (Ajith Kumar Car Crash)

এর আগে ২৪এইচ দুবাই এন্ডুরেন্স রেসের অনুশীলনেও তাঁর পোর্শে গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছিল।

আন্তর্জাতিক রেসিংয়ে অজিত

অভিনয়ের পাশাপাশি মোটরস্পোর্টে আন্তর্জাতিক স্তরেও নিজের পরিচয় তৈরি করেছেন অজিত। ২০০৩ সালে ফর্মুলা এশিয়া বিএমডব্লিউ চ্যাম্পিয়নশিপে অংশ নেন তিনি। পরে ক্রেভেন্টিক ২৪এইচ সিরিজ এবং জিটি৪ ইউরোপিয়ান সিরিজের মতো প্রতিযোগিতাতেও রেস করেছেন। (Ajith Kumar Car Crash)

দুর্ঘটনা নিয়ে গত বছর ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে অজিত বলেছিলেন, গাড়ি দুর্ঘটনার পর তাঁর প্রথম চিন্তা থাকে তিনি নিজে এবং গাড়ি ঠিক আছেন কি না। এরপর তাঁর লক্ষ্য থাকে রেস শেষ করা। তবে পরিবারের উদ্বেগের কথাও মাথায় থাকে বলে জানিয়েছিলেন অভিনেতা। (Ajith Kumar Car Crash)

আরও পড়ুন :- তৃতীয় সন্তান নিয়ে গুঞ্জন, এবার মুখ খুলে কী বললেন করিনা?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

4 thoughts on “ইউরোপের রেসে গাড়ি দুর্ঘটনা, কেমন রয়েছেন দক্ষিণী অভিনেতা অজিত কুমার?”

Leave a Comment