গাড়ির গায়ে একের পর এক লিপস্টিকের দাগ। দেখে মনে হবে, গাড়িটাই বুঝি প্রেমের নতুন ডায়েরি। কিন্তু গাড়ির মালিক আদিত্য শিকরওয়ারের কাছে বিষয়টি মোটেই হাসির থাকল না। প্রেমিকার দেওয়া ৩৪০০টি ‘চুমু’র দাগে শেষ পর্যন্ত তাঁকে গুনতে হলো ৫৫০০ টাকা। শুধু জরিমানা নয়, পুলিশকে সামনে রেখেই পরিষ্কার করতে হল গোটা গাড়ি। ( Viral Incident)
ঘটনাটি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো থেকেই ঘটনার সূত্রপাত। ভিডিয়োয় দেখা যায়, শহরের সিটি সেন্টার এলাকায় একটি গাড়ি ঘুরে বেড়াচ্ছে। আর সেই গাড়ির গায়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য লিপস্টিকের দাগ। প্রেম প্রকাশের এমন অভিনব পদ্ধতি দেখে নেটমাধ্যমে শুরু হয় চর্চা। কিন্তু দু’দিন ধরে গাড়িটি রাস্তায় চলার পর নজরে পড়ে ট্রাফিক পুলিশেরও। ( Viral Incident)
বিদেশি ট্রেন্ড দেখে প্রেমিকার ‘কারসাজি’
তদন্তে পুলিশ জানতে পারে, গাড়িটি থাটিপুর এলাকার। এরপর গাড়ির চালককে থানায় নিয়ে যাওয়া হয়। ট্রাফিক পুলিশ ইনস্পেক্টর অভিষেক রঘুবংশী জানান, গাড়িতে পরিবর্তন করে সেটিকে রাস্তায় চালানোর জন্য মোটর ভেহিকেলস আইনে ৫৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি গাড়ির গায়ের সব লিপস্টিকের দাগ মুছে ফেলতে বলা হয়। ( Viral Incident)
আদিত্য জানান, তাঁর প্রেমিকা একটি ‘বিদেশি ট্রেন্ড’ দেখে গাড়িটিকে এই ভাবে সাজানোর সিদ্ধান্ত নেন। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে গাড়ির গায়ে লিপস্টিকের ৩৪০০টি দাগ তৈরি করেন তিনি। তারপর সেই গাড়ির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।
ভাইরাল ভিডিয়োতেই পুলিশের নজর
দু’দিন ধরে গোয়ালিয়রের রাস্তায় চলছিল সেই ‘চুমু-গাড়ি’। এরপরই তার ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। ভিডিয়ো দেখে তদন্তে নামে ট্রাফিক পুলিশ। শেষ পর্যন্ত গাড়িটির সন্ধান মেলে থাটিপুর এলাকায়। গাড়ির চালককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ( Viral Incident)
৩৪০০ চুমুর পর পুলিশের ‘ক্লিন-আপ’
আদিত্যর দাবি, এমনভাবে গাড়ি সাজানো যে বেআইনি, তা তিনি জানতেন না। পুলিশের পদক্ষেপের পর তিনি গাড়িটি সম্পূর্ণ পরিষ্কার করেন এবং ৫৫০০ টাকা জরিমানাও দেন। তাঁর কথায়, আইন ভেঙে কোনও কাজ করা উচিত নয়।
প্রেমের মাশুল ৫৫০০ টাকা!
প্রেমিকার দেওয়া ৩৪০০টি লিপস্টিকের দাগ দিয়ে শুরু হয়েছিল কাণ্ড। শেষ হল ৫৫০০ টাকার জরিমানা দিয়ে। অর্থাৎ, প্রেমের প্রকাশ যতই রঙিন হোক, ট্রাফিক আইনের সামনে হিসাবটা কিন্তু বেশ সোজা। গোয়ালিয়রের এই ঘটনায় ৩৪০০ ‘চুমু’র স্মৃতি মুছতে হল, সঙ্গে পকেট থেকেও গেল ৫৫০০ টাকা। ( Viral Incident)
আরও পড়ুন :- ইউরোপের রেসে গাড়ি দুর্ঘটনা, কেমন রয়েছেন দক্ষিণী অভিনেতা অজিত কুমার?












No more endless loading screens. The login is instant and the connection is stable even on my mobile data. A very seamless gaming experience at jili588casinologin