দিল্লি, রাঁচির পর এবার বিহার। বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবি, প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো বিহারে। রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বিহারের পাটনায়। মিছিল বিহারের মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগোতেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান পরীক্ষার্থীরা। বিক্ষোভকারীদের মিছিল গান্ধী ময়দানের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান প্রয়োগ করে পুলিশ (Bihar Student Protest)।
Bihar Student Protest: পড়ুয়াদের বিক্ষোভে রণক্ষেত্র বিহার
মঙ্গলবার সকালে গান্ধী ময়দানে জড়ো হন বিক্ষোভকারীরা। সেখান থেকে প্ল্যাকার্ড হাতে বিশাল মিছিল শুরু হয়। স্লোগান দিতে দিতে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে মিছিল এগোতে শুরু করলে পুলিশের ব্যারিকেডে বাধার মুখে পড়েন তাঁরা। কিন্তু ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যায়। এরপরই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির মতো পরিস্থিতি তৈরি হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় জলকামানও। আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে (Bihar Student Protest)।
এই পরিস্থিতিতেই মঙ্গলবারই ‘মাসিক বিদ্যার্থী সহযোগ শিবির’ চালু করার কথা ঘোষণা করেছে বিহার সরকার। এখানে পড়ুয়ারা তাঁদের অভিযোগ জমা দিতে পারবেন এবং তাঁদের যে-কোনও সমস্যা দ্রুত সমাধান করা হবে।
বিহারের মুখ্যমন্ত্রী জানান, “প্রতি মাসের চতুর্থ মঙ্গলবার করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওই শিবিরের আয়োজন করবে। প্রকল্প শুরু হওয়ার পরই কয়েক হাজার অভিযোগ জমা পড়েছে। যদিও তাতে সন্তুষ্ট নয় যুবসমাজের একাংশ। তাদের আন্দোলন জারি রয়েছে।”













1 thought on “পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল বিহার, মিছিল রুখতে পুলিশের জলকামান”