রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সঙ্গী ৪০০ জন, ৭ বছর পর ভারতে আসতে পারেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং

Published on: August 25, 2026
Xi Jinping
---Advertisement---

দীর্ঘ ৭ বছর পর ফের ভারতে আসতে পারেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বসছে BRICS সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতে শি জিনপিং প্রায় ৪০০ জনের বিশাল প্রতিনিধি দল নিয়ে ভারতে আসতে পারেন বলে জানা যাচ্ছে। তবে তাঁর সফর এখনও চূড়ান্ত হয়নি।

রয়টার্স সূত্রে খবর, শি-র এই সম্ভাব্য সফর ঘিরে ইতিমধ্যেই হোটেল এবং নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রস্তুতি শুরু করেছেন চিনা আধিকারিকরা। ২০১৯ সালে শেষবার ভারতে এসেছিলেন শি জিনপিং। সেই সময় তাঁর সঙ্গে ২০০-রও কম আধিকারিক ছিলেন। তবে এবার সেই সংখ্যার দ্বিগুণেরও বেশি প্রতিনিধি আসতে পারেন।

ভারত-চিন সীমান্তে অস্থিরতার কি তবে অবসান?

শি জিনপিংয়ের (Xi Jinping) এই সম্ভাব্য সফর কিন্তু ভারত-চিন সম্পর্কের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় এবং ৪ জন চিনা সেনা নিহত হন। এরপর প্রায় চার বছর সীমান্তে সামরিক অচলাবস্থা চলার পর ২০২৪ সালের অক্টোবরে সেনা প্রত্যাহার নিয়ে দু’দেশের মধ্যে সমঝোতা হয়।

যদিও সীমান্ত সমস্যা এখনও পুরোপুরি মেটেনি। তবে এর মধ্যেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বর্তমানে বেজিংয়ে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে বৈঠক করছেন। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখাই এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল বিহার, মিছিল রুখতে পুলিশের জলকামান

অরুণাচল নিয়েও দ্বন্দ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

অন্যদিকে, অরুণাচল প্রদেশ নিয়েও ভারত-চিনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। চিন বারবার অরুণাচলকে নিজেদের অংশ বলে দাবি করলেও ভারত স্পষ্ট জানিয়েছে, অরুণাচল প্রদেশ দেশের অবিচ্ছেদ্য অংশ।

তবে এবার শি জিনপিং (Xi Jinping) ভারতে এলে BRICS-এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলেও জল্পনা রয়েছে। তবে সেই বৈঠকের বিষয়সূচি বা শি-র সফরের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে, BRICS সহযোগিতাকে তারা অত্যন্ত গুরুত্ব দেয় এবং এবারের সম্মেলন সফল করতে ভারতকে তারা সহযোগিতাও করবে। তবে শি জিনপিংয়ের ভারত সফর নিয়ে তাদের কাছে এখনও নিশ্চিত কোনও তথ্য নেই। গত বছর ব্রাজিলে BRICS সম্মেলনে শি উপস্থিত ছিলেন না। তার আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে BRICS সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment